somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভবিষ্যতে আমরা কোন ভাষায় কথা বলবো? ঃপর্ব-3

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাশ্চাত্যের অনুকরণে ভারতীয় অনুষ্ঠান গুলো যখন বাংলাদেশে প্রচার করা হচ্ছে তখন আমাদের বাংলাদেশের বাঙালিদের বুক যেন গর্বে ভরে ওঠে! আমার এই ধারণা অভিজ্ঞতা প্রসূত। আমি পর্যবেক্ষণ করে দেখেছি আমরা দিনে দিনে বাংলা শিল্প সংস্কৃতি থেকে অনেক দূরে সরে যাচ্ছি। হিন্দির প্রভাব থেকে আমার কাছের লোকজনও মুক্ত নয়। আমাদের আড্ডার বিষয় চাল চলন সব কিছুতেই এর প্রভাব পড়ছে। জরিপ করলে দেখা যাবে সবাই এক বাক্যে স্ব ীকার করবে যে আমাদের রাজনৈতিক নেতা-নেত্রী, সরকারী-বেসরকারী কর্মচারী এবং বিভিন্ন মহলের নীতি নির্ধারকদের সিংহভাগ দূর্ন ীতিপরায়ণ। সবাই বলবে বাংলাদেশের চলচিত্র যাচ্ছেতাই রকমের অরুচিকর। বলবে নাটকের মান আগের মত নেই। বলবে বাংলায় কিছু দেখা বা শোনার মত নেই বলেইতো হিন্দি দেখছি হিন্দি শুনছি। কিন্তু আমরা যে ভাবে হিন্দি চর্চা করছি তাতে তো মনে হয়না আমাদের উপর জোর করে এই হিন্দির বোঝা চাপিয়ে দিয়েছে। আমি স্ব ীকার করছি এর শুরুটা হয়েছে আমাদের অনিচ্ছায় কিন্তু আমরা কি কখনো কোন ভাবে প্রকাশ করেছি যে আমরা নিতান্তই বাধ্য হয়ে হিন্দি চর্চা করছি? বরং আমি দেখেছি এর মধ্যে এক ধরনের স্বতঃস্ফুর্ততা আছে। ইতিমধেই হিন্দিকে আমরা অনেক আপন করে নিয়েছি এবং আমাদের কথা বার্তা চালচলনে হিন্দির প্রভাব লক্ষ্য করা যায়। প্রতিদিনের স্বাভাবিক জীবনয াত্রায় হিন্দির অবাধ বিচরণ। বিয়ে কিংবা জন্মদিনের অনুষ্ঠান হিন্দি গান ছাড়া হতে পারে এযেন কল্পনাতীত। এমনকি একুশ কিংবা পহেলা বৈশাখ উৎযাপনও হিন্দি প্রভাব মুক্ত নয়।

একবার প্রবাসে কোন এক অনুষ্ঠানে পশ্চিম বাংলার এক শিল্পী বলেছিলেন বাংলাদেশের বাঙালিদের গর্ব একুশ যেদিন তাঁরা ভাষার জন্য জীবন দিতেও দ্্বিধাবোধ করেনি। বলেছিলেন হিন্দির আগ্রাসনে সেই ভাষার অস্তিত্ব আজ হুমকির মুখে এবং আমাদের এই প্রাণ প্রিয় মাতৃ ভাষাকে হিন্দি আগ্রাসন থেকে রক্ষা করতে হবে। ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারপর তিনি একুশ নিয়ে একটি গান গেয়েছিলেন। অনুষ্ঠানের পরবর্তি গায়িকা বাংলাদেশের বাঙালি, ভারতীয় সেই শিল্পীকে কোনরকম সাধুবাদ না জানিয়ে বলেছিলেন, তিনি শিল্পী সুতরাং তাঁর কোন নির্দিষ্ট ভাষা নেই, তাঁর এবং দর্শক শ্রোতাদের ইচ্ছেমত ভাষাতেই তিনি গাইবেন। তারপর দর্শকদের আনন্দ দিতে হিন্দি গানের সাথে হিন্দি ছায়াছবির অঙ্গভঙ্গি করতেও ছাড়েনি। বাংলাদেশের শুধু শহরেই নয় গ্রামে গঞ্জেও হিন্দির অবাধ বিচরণ। এমন অবস্থা দাঁড়িয়েছে যে আর কিছুদিন পরে শত ইচ্ছা থাকলেও হিন্দি চর্চা অন্য যে কোন বিদেশী ভাষা-সংস্কৃতির মতই শুধু মাত্র ব্যক্তিগত ইচ্ছানুযায়ী চর্চা করার কথা চিন্তাও করা যাবেনা। কেননা এর চর্চা প্রতিদিন প্রতিনিয়ত আবশ্যিক ভাবেই চলবে। এমন একটি দিন খুঁজে পাওয়া যাবেনা যেদিনটি সম্পুর্ণভাবে হিন্দি প্রভাবমুক্ত।

(আগামী পর্বে শেষ হবে)
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×