মস্তিষ্কের স্মৃতি কোষে সাজানো ঘটনা গুলো
কেটে কুটে আপন মনে সাজাতে পারি
অমাবস্যার রাত ভরে দিতে পারি মদির জোৎসনায়।
বিশুস্ক মরভুমি হয়ে যায় সবুজ প্রান্তর।
আমার সব না বলা কথা বলতে পারি
মেঘের ডানায় উড়ে যেতে পারি কোন সুদূরে।
মর্হূর্তেই পৌঁছে যেতে পারি তোমার খুব কাছে
প্রাণ খুলে হাসতে পারি ভালবাসতে পারি-
তোমাকে।
এলার্মের শব্দে সব কিছুএলোমেলো হয়ে যায়।
হারিয়ে যাও তুমি স্মৃতির আঁধারে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


