somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দুরা গরু খায়না, মুসলমানরা শুকর খায়না, ধর্ম নিয়ে আজেবাজে লেখায় জঘন্য সামপ্রদায়িক মনোভাব

০৪ ঠা এপ্রিল, ২০০৭ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু লোক তাঁদের লেখায় চরম সামপ্রদায়িক মনোভাব প্রকাশ করে যা মোটেও কাম্য নয়। ধর্ম নিয়ে অবশ্যই লিখুন কিন্তুতাতে অন্য ধর্মকে হেয় করা বা অন্য কোন গোষ্ঠিকে হেয় করা ঠিক নয়।

একজন মুসলিমের যেমন উচিত না হিন্দু ধর্মকে হেয় করে লেখা তেমনি একজন হিন্দুরও উচিত না ইসলাম কে হেয় করা। একজন মানুষ ভালো কি মন্দ তা ধর্ম দিয়ে কেন বিচার করতে হবে? আমার বাবা একজন ধর্ম প্রান মানুষ। তাঁকে দেখেছি বাইবেলও পড়তে যাতে খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলতে গেলে সম্মানের সাথে যুক্তি দিতে পারে। তাই বলে তিনি ঐ সব সামপ্রদায়িক লেখকদের চেয়ে খারাপ মুসলমান হয়ে যায়নি।

আমার মা কোন দিন গরু এবং ছাগলের মাংস খায়নি। তাই বলে আমার মা হিন্দু হয়ে যায়নি। কে ভালো আর কে মন্দ তার সাথে তাঁর ধর্ম ীয় বিশ্বাসের সম্পর্ক নেই। এই ধরনের সামপ্রদায়িক এবং বৈশম্য মূলক লেখা বন্ধ হওয়া দরকার।

আমার মনে পড়ে তোতা মিয়ার কথা। একজন গরীব প্রচন্ড সৎ লোক। ক্ষুধার যন্ত্রনায় মানুষ অনেক কিছু করে। আমার বাবা তোতা মিয়াকে প্রায়ই ডাকতো গাছ পালা পরিষ্কার করা কিং বা তরিতরকারির গাছের মাটি নিরানোর জন্য। কিন্তু দেখা যেতো গাছ পালা পরিষ্কার করার কোন প্রয়োজন নেই। অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গাছ লাগাত শুধু শুধু। কারণ তোতা মিয়া কোন কাজ না করে খাবার খাবেননা কিংবা পয়সাও নিবেনা। ঐ লোক কোন ধর্মের তা আমাদের মনে কখনো আসেনি। আবার দেখেছি নিতাই কাকা যে কোন দিন হয়তো কৌতুক করেও মিথ্যা বলেনি। তাঁর প্রতি সম্মান কোন অংশে কমে যায়নি তিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন বলে।

আপনারা অনেক গুলো লেখা নিশ্চয়ই লক্ষ করেছেন যে যেখানে ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয়। এক বার ভেবে দেখুন লেখক এর জ্ঞান কতটুকু। জাত ধর্ম নিয়ে যদি লিখতেই হয়তো আগে নিজে জানুন তারপরে লিখুন। ঐ ধরণের লোকের লেখার প্রতিবাদ করতে গিয়ে দেখা যায় আমরা নিজেরাও ধর্ম নিয়ে এমন মন্তব্য করে ফেলি যা ঠিক নয়।

নজরুল এর কবিতা মনে আছে নিশ্চয়ই। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়তো মোয়া। হুকোর জল আর ভাতের হাঁড়ি করলি এতেই জাত বিচার/ জাত সে শিকেয় তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে...। এই মূহুর্তে লাইন গুলো মনে আসছেনা। লালানও বলে গেছেন..সব লোকে কয় লালন কিজাত সংসারে...। মসজিদ মন্দিরে লোকের অভাব হয়না কিন্তু তাঁদের সবাইতো সৎ না। কে ভালো আর কে মন্দ তা ধর্ম নয় কর্ম দিয়ে বিচার করা উচিত।

(হঠাৎ করে একটি লেখা পড়ে তার প্রতিক্রিয়ায় লিখেছি তাই ইচ্ছা থাকলেও আরো অসংখ্য উদাহরন দিতে পারলামনা। তবে আশাকরি আসল কথাটা বোঝাতে পেরেছি)।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:২৯
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×