somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেরিল সাবান --- কালো মেয়ে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দেশে ভীম কালোকে ও কালো বললে গালি হিসেবে ধরে নেয়া হয়---যা রেসিয়াল অফেন্সের মধ্যে পড়ে।আপানাকে যদি কেহ এরকম গালি দেয় বা কটূক্তি করে তাহলে চাইলে পুলিশ ডেকে ওর বারটা বাজিয়ে দিতে পারবেন। অথচ বাংলাদেশে এই কালো বা শ্যামলা শব্দের মধ্যেই অনেক সপ্নই বিলীন হয়,হেয় করার একমাত্র হাতিয়ার হিসেবে এই কালোই ব্যবহৃত হয়।
একটা কবিতার লাইন তাই মনে পড়ছে 'কালো আর ধল বাইরে সবার ভিতরে সবার সমান রাঙ্গা ''। কবি ছিলেন বাংলাদেশী এবং আমরা যারা পড়েছি তারাও কিন্তু বাংলাদেশী ! তারপরেও আমাদের বাস্তব জীবনে এই চরনের প্রতিফলন কতজন দেখাতে পারছে?? !
বিয়ের কনে দেখতে গেলে যদি মেয়ে কালো বা শ্যামলা হয়,জিজ্ঞেস করলেন '' মেয়ে কেমন দেখলেন?--নাহ গায়ের রঙ টা খানিক কালো তয় ঘটনে ঘাটনে খারাপ না বেশ কিউট'' । সে সুন্দর শব্দটা কোনভাবেই বলবেনা !
বেশি দূরে যাবনা উদাহরন দিতে ---আমার এক বন্ধু মেয়ে খুঁজছে-- আমাকে বলল মেয়ে দেখতে-- আমিও দেখা শুরু করলাম-- আমার ওয়াইফের এক বান্ধবী আছে বাংলাদেশে--- অনেক বলে কয়ে ওর ফটো জোগাড় করে আনলাম---আমার দৃষ্টিতে মেয়েটা অনেক সুন্দর ! ( অবশ্য আমার বউ বলে আমার দৃষ্টিতে নাকি ঠাটা পড়া আছে তাই কালোকেও সুন্দর বলি!) যাই হোক ফটো পাঠালাম ওর কাছে-- কয়েকদিন যায় ওর কোন সাড়া নেই-- ফোন করে গালাগালি শুরু করলাম-- আমতা আমতা করে বলল '' না বন্ধু ঠিক আছে তয় গায়ের রঙ কিছুটা কালো'' ! বললাম, কালো তোঁ কি হয়েছে সে তোঁ অনেক সুন্দরী--আমি আবার বউ প্রেমে অন্ধ হয়ে বলেই ফেললাম সে তোঁ তোর ভাবির মতই (আমার বউ আমার দৃষ্টিতে শ্যামলা হলেও বিশ্ব সুন্দরী) । সে আবার আমতা আমতা করে বলতে লাগলো '' নারে ভাবি তো ঠিকই আছেন বাট আমার আরেকটু ফর্শা সুন্দরী বউই চাই''। মুখের উপর বলতে না পেরে ঘুরে ফিরে আমার বউকেও অসুন্দর বলল।
খারাপ লাগার শুরু এখানেই--- অনেক শর্ত সাপেক্ষে ওর ছবি দিয়েছিল-- কয়েক দিন পর কনে প্রার্থী আমাকে চাট লাইনে জিজ্ঞেস করল-- আমি কি উত্তর দিব ভেবেই পাচ্ছিলাম না-- এক রাশ হতাশা আমাকে ভর করল-- অনেক বড়াই করেছিলাম বন্ধুর ব্যাপারে-- বললাম,বোন--- আমার পৃথিবীটা শুধু আমার কাছেই সুন্দর অন্যের পৃথিবীটা হয়তো তার কাছে অন্যরকম! সে মানেই বুঝল না-- অনেক ত্যানা প্যাঁচানোর পর বলেই ফেললাম হয়তো সে তোমাকে চয়েস করেনি। মনে হল চাট লাইনের ওইপাশে একটা মসজিদ ভঙ্গ করলাম। এর পর থেকে সে আর আমার সাথে চাট লাইনে কথা বলেনি । উল্লেখ্য বন্ধুপ্রবর দেশ বিদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত পাত্র!
আমি তাকে দোষ দিচ্ছিনা- এটা আমাদের সমাজের পিছিয়ে পড়া অন্ধকার সংস্কারের প্রতিফলন-- কারন আমি/ সে/আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি কালো মানেই অসুন্দর!
আরও একটা উদাহরন দেই-- মাঝে মধ্যে আমি আম্মাকে বলি '' ও আম্মা তোমার কালো/ শ্যামলা বউ এ এটা করেছে ওইটা করেছে,--আমার আম্মা হেসে হেসে উত্তর দেন '' কিতা কস তুই আমার বউ কিতা দেখতে শুনতে বাদ নি ঘটনে ঘাটনে কত মায়া লাগে তাইরে ' যাহ্‌ পাগলামি মাত আর মাতিস না।'' তবুও উনি সুন্দর শব্দ ব্যাবহার করবেন না। (শ্যামলা শব্দ নিয়ে বিয়ের পর আমিও অনেক ফিসফাস শুনেছি) ।
আমাদের মা খালারা হয়তো সেইকালের বলে মনকে প্রবোধ দিলাম তাই বলে এই কালের শিক্ষিত ছেলেরা ও কি এই ধরনের হীন মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারে না??
মেরিল সাবানের ব্যতিক্রম ধর্মী বিজ্ঞাপন দেখে মস্তফা ফারুকির প্রতি শ্রদ্ধায় মন ভরে গেল।'' সৌন্দর্য শুধু গায়ের রঙেই নয় আসল সৌন্দর্য ফ্রেশ থাকার মধ্যে'' । এটা একটা যুগান্তকারী ম্যাসেজ বাংলাদেশের তরুন সমাজের প্রতি। এটা একটা শিকল ভাঙ্গার গান।
আর আমি বলবো সৌন্দর্য শুধু গায়ের রঙেই নয়-- সৌন্দর্য তার মনে, তার কর্মে---তাহার রুচি ও মননশীলতায়''।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×