somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা তোমায় পেয়েছি কিন্তু এখন ও স্বাদ পায়নি

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২৬ শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস।যাদের ত্যাগে এদেশ পেলাম তাদের জানায় বিনম্র শ্রদ্ধা ও সালাম।যারা দেশ স্বাধীন করে তারাই জানে এর জন্য কত কি ত্যাগ তিতিক্ষা দিতে হয়।হয়ত লেখার মাধ্যমে আমরা জানি, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী তারাই কেবল বলতে পারবে তাদের কি হারিয়েছে। সেই ১৯৭১ সালের পর থেকে অধ্যাবদি কেবল স্বাধীনতাকে জেনেছি ২৬ শে মার্চ এলে দিবস পালনের মধ্য দিয়ে বা পাঠ্যবইয়ের কোন চ্যাপ্টারের লেখা দিয়ে,কখনো বা পত্রিকায় বা টেলিভিশনের পর্দায় কোন মুক্তিযোদ্ধার কথার দ্বারা।
গতবছর কোন এক ঘটনাক্রমে একজন মুক্তিযোদ্ধার সাথে পরিচয় হয় জানতে পারলাম তারা স্বামী-স্ত্রী দুজনেই মুক্তিযোদ্ধা।কিন্তু কেউ এর সার্টিফিকেটের ব্যাবহার করেননি। নিজদের যোগ্যতা বলে সরকারি চাকুরি করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে।তাদের মুক্তিযোদ্ধের সার্টিফিকেটের কথা জানতে চাইলে বলল আরে বেটা দেশ স্বাধীন করেছি কি সনদের জন্য? না ভালবাসার টানে ।আমি আমার সনদ চিড়ে ফেলেছি কারন আমার ভালবাসার মূল্য এভাবে চাইনা, আমি চাই আমার দেশ স্বনির্ভর থাকুক,দেশের প্রতিটি মানুষ দেশকে ভালবাসুক আমার চেয়ে ও বেশি তার মেধা,শ্রম,বিনিয়োগ ও ত্যাগের মাধ্যমে।আমি আমার ভালবাসাকে পুজি করে এ ভাবে বাচতে চাই না যে তোমরা শুধু আমাকে বসে বসে খাওয়াবে আর অভাবনীয় সম্মান দিবে ।হ্যা আমাদের মুক্তিযোদ্ধদের মধ্যে যারা শহীদ হয়েছেন অথচ বাড়িতে তাদের অন্ন জোটে কষ্টে তাদের ও যারা অংগ হারিয়েছেন তাদের সহযোগিতা কর।
আমাদের লালিত স্বপ্ন ছিল ভিন্ন কিন্তু তোমরা আমাদেরকে দেবতার আসনে বসিয়ে অজস্র ফুলের ঢালি দিয়ে কেন খোদার সামনে লজ্জিত করছ ? আমাদের সোনালী সময়ের শ্রেষ্ট সময় আমরা যোদ্ধের ময়দানে দিয়েছি কি তোমরা আজ সাদা কে কালো আর কালোকে সাদা বলতে? কেন তোমাদের মুখ থেকে বের হয় না আমরা দিবস পালনের নামে টাকার অপচয় না করে এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে দান করি অথবা এই দিনের ছুটি নয় আমরা আমাদের এই দিনের আয়ের টাকা টাকা দিয়ে দিব সরকারী কোষাগারে।
শুন বাবা আমরা দেশ স্বাধীন করেছি তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য কিন্তু তোমরা আমাদের ঠেলে দিচ্ছ এমন স্থানে যখন তোমাদের সন্তানেরা পৃথিবীতে এসে আমাদের এই অবস্থান দেখবে হয়ত সে সময় বাচবো না বলবে দাদা কিংবা বড় বাবা তোমরা কি দেশ স্বাধীন করেছিলে এর নাম নিয়ে গদি চালাতে ! চাকুরির ফায়দা লুটতে আর মাসে মাসে বসে থেকে অর্থ পেতে।
দেখ আমি আবার ও বলছি আমি মুক্তিযোদ্ধার সন্তানদের হাতে দেশ যাক এর বিরুধী না, সন্তানেরা মুক্তিযোদ্ধের কোটায় চাকুরি পাক এর বিরুধী ও না আমার সহযোদ্ধাদের ভাতা প্রদানের বিরুধী। কিন্তু যেন বাড়াবাড়ি না হয় ! কারণ উপর ওয়ালা ও বাড়াবাড়ি পছন্দ করেন না । আবার বলছি মুক্তিযোদ্ধাদেরকে পরিহাসের পাত্র বানিও না।
ওনার কথা শুনে আমি 'থ' হয়ে গেলাম।আজ নিভৃতে বসে কাঁদি হায় আজ ও আমি স্বাধিনতার স্বাদ পায়নি।যাদের ত্যাগের মহিমায় আজ আমাদের এই স্বাধীনতা তাদের চিন্তা-চেতনায় যে দেশপ্রেম এখনো লেগে আছে তা কবে আমাদের মাঝে বিকশিত হবে ?এ কথা গুলো আজ ও আমাদের বিবেক নামক সত্বার মাঝে কেন অংকুরিত হয়নি? না কি এখনো আমি স্বাধীনতার স্বাদ পায় নি ?নাকি ভালবাসা দেখাতে গিয়ে আধিক্যতা করে ভালবাসা ই বুঝতে পারি নি ?
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৩:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×