somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলাদীনের চেরাগ কম্পলেক্স

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাই ভালো আছেন? এক কাপ চা খাওয়াতে পারেন?
অনেকদিনের পরিচিত চা বিক্রেতা। প্রায় সমবয়সী।

ভাইজান, কড়া লিকার হবে না। রেডিমেড হবে। সবাই ডিস্পজেবল কাপে খাচ্ছে।

ভাইটাকে বেশ ভালে লাগে। গুছিয়ে গল্প করতে জানেন।

- আচ্ছা বসুন, দেখছি।

বসলাম। মাথায় গভীর দুশ্চিন্তা। মহামারীর সময়। রোগটাকে পাত্তা না দিলেও অর্থনৈতিক চাপ থেকে মুক্তি নেই। এর ওপর আমি সদ্য স্নাতক। খুব সম্ভবত সামনে মাসে বাড়ী থেকে টাকা আসবেনা। কয়েকদিন উপোস থাকতে হবে, ভাবতেই পেটে কামড় দিচ্ছে। ৪১ তম বিসিএস প্রিলিমিনারি আটকে আছে করোণার কারণে। যেকোন সময় বিজ্ঞপ্তি দেবে। এদিকে প্রস্তুতির অবস্থা যাচ্ছেতাই। বই কিনেছি দুবছর হল, সবগুলোই খাটের নিচে। ধুলো জমে আছে। টিউশনও জোগাড় করতে পারছিনা। মাথায় জগদ্দল পাথর, পর্বত চেপে আছে।

-ভাই, চা নিন। দেখুন চিনি ঠিকঠাক আছে কিনা।

হ্যাঁ। সেই চিরচেনা বিরাট কাপে ধোঁয়া উড়ানো চা। একটা সিগারেট নিয়ে চায়ে চুমুক দিলাম।

খালি পেটে দিনের প্রথম সিগারেট, তাই বোধহয় মাথায় চক্কর দিল। চিন্তার খেলা শুরু হল।



প্রশ্ন - জগদ্দল পাথর কোনটা? বিসিএস সিলেবাস?

উত্তর - নয়তো কী? ৫০০ তলা বিল্ডিংয়ের সিড়ি বেয়ে ওঠা।

প্রশ্ন - তাহলে তো জগদ্দল পর্বত। তলায় পিষে ফেলবে। আচ্ছা, এই বিসিএস নিয়ে একটু আগে কতক্ষণ চিন্তা করলে?

উত্তর - হয়তো ৫ মিনিট।

প্রশ্ন - এই ৫ মিনিটে সুখচিন্তা আসেনি? এডমিন ক্যাডারে জয়েন করার দিবাস্বপ্ন দেখনি?

উত্তর - হয়তো দেখেছি। তাতে কী?

প্রশ্ন - তখন মনে হয়নি - "আহা,স্বপ্নটা যদি এখনি সত্যি হতো? "

উত্তর - স্বপ্ন ছাড়া কি আর এত চাপ সহ্য হয়?

প্রশ্ন - খেয়াল করো, তুমি স্বপ্ন দেখার সময় পরিশ্রম করার ব্যাপারে পাত্তা দাওনি। বরং, তোমার মন চেয়েছে মূহুর্তে স্বপ্ন সত্যি হোক।

উত্তর - হ্যাঁ, হতে পারে। তো, তাতে কী?

প্রশ্ন - এটা হল আলাদীনের চেরাগ কম্পলেক্স। এর লক্ষন- যখন যা ইচ্ছে, মূহুর্তে পাওয়ার প্রত্যাশা। এই কম্পলেক্সে মজা আছে, তবে পরিশ্রমের ব্যাপারটা অনুপস্থিত। কারণ পরিশ্রমের ক্লান্তিচিন্তা কষ্টকর। তাই আলাদীনের চেরাগ কম্পলেক্সে পরিশ্রম এর অস্তিত্ব নেই।

উত্তর - বুঝলাম। আলাদীনের চেরাগ কম্পলেক্সে আনন্দ আছে। সমস্যা একটাই, এটা দিয়ে শুধুই সময় কাটবে। কাজের কাজ হবে কী?

প্রশ্ন - আচ্ছা বাদ দাও। তুমি মেসের কয় তলায় থাকো?

উত্তর - ছ তলায়।

প্রশ্ন - দিনে কয়বার ওঠানামা কর?

উত্তর - ঠিক বলতে পারছিনা। কমপক্ষে ৫ বার তো হবেই।

প্রশ্ন - তাহলে দিনে ৩০ বার ওঠানামা হচ্ছে। মাসে ৯০০ বার। সেক্ষেত্রে তো ৫০০ তলায় ওঠা অতি কঠিন বলে মনে হচ্ছেনা। শুধু সময় বাড়িয়ে দিলেই হয়। আচ্ছা, পরীক্ষা কবে হতে পারে বলে তোমার ধারণা?

উত্তর - কমপক্ষে ছ'মাস। কেন বলতো?

প্রশ্ন - ছ'মাস সময় নিয়ে, ভাগে ভাগে, যেটা করা যায় সহজেই, সেটা ৫ মিনিটে ভেবে অযথা চাপ নিচ্ছ। কেন বলতো?

উত্তর - হয়তো ঐ কম্পলেক্সের কারনে.....



সিগারেট আগেই নিভে গেছে। চা ঠান্ডা হয়ে তব্দা মেরেছে।

" ভাই, আরেকটা কড়া লিকার কড়া চিনির চা দিন। সাথে গোল্ডলিফ।"
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×