somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিত্রশিল্পী

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.


খাতায় পেন্সিলে খোচাখুচি করছে তুষার। হঠাৎ নতুন শখ জেগেছে, ছবি আঁকতে হবে। আর্টিস্ট না হতে পারলে মানবজন্ম বৃথা-এরকম একটা চিন্তা নিয়ে বছর খানেক ধরে চেষ্টা করা হচ্ছে। জীবন এর লক্ষ্য তার একটাই- কবরের এপিটাফে লেখা থাকবে -
এই মানুষটি কয়েকটা ছবি এ্ঁকেছে, এরপর মরে গেছে।


শুধু শখ নয়, এটাকে রীতিমতো প্রফেশন হিসেবে নেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুরুতে যখন আঁকত, পাক্কা দু-তিন ঘন্টা কেটে যেতো মূহুর্তের মাঝে। এতে মনের মাঝে একটা অদ্ভুত দোলা দিয়ে যেতো, আনন্দের ঝর্ণা বইতো শিরায় শিরায়। আলাদা একটা উপহার হিসেবে পাওয়া যেত প্রশান্তির একটা ঘুম।

এখন পরিস্থিতি পাল্টে গেছে। ক্যনভাস-রং-তুলির ওপর ভর করেছে অর্থ-বাণিজ্য-বাজারজাতকরণের ভূত। কঠিন বাস্তবতার সাথে পরিচয় হয়ে গেছে- ইচ্ছে মতো আঁকিবুঁকি করে গেলেই চিত্র হয়ে ওঠে না। একটা ক্যানভাস তখনই শিল্প হয়ে ওঠে, যখন ছবিটাকে কেনার জন্য কেউ টাকা দিতে চায়। এটাই হলো পেশাদারী চিত্রশিল্প- হাড়ে হাড়ে টের পাওয়া গেছে সত্য কথাটা। অবশ্য পিকাসো-জয়নুল দের ব্যাপারই আলাদা। তারা তুলির দুচার খোঁচা দিলেও লোকজন দেখার জন্য হুমড়ি খাবে। অথচ পিকাসোর আঁকা ছবি, শুধু নামটা বদলে তুষার লিখে দিলে, কেউ টাকা দিয়ে কেনা দূরে থাক, ফিরে তাকাবে কিনা সন্দেহ।


শুধু শখ জেগেছে বলে ছবি এঁকে গেলে পেট চলবে না, মাথা-হাত তো দূরের কথা। অবস্থা অনেকটা পেশাদার ইমামের মতো- শুধু নামাজ পড়ালেই হয়না- হাদিয়াও আদায় করতে হয়। কঠিন বাস্তবতায় শিল্পের করুণ দশা।



২.


চার বছর পর। তুষার কোর্টে যাবার জন্য তৈরী হচ্ছে। চাকরিটা বেশ আরামের, শুধু উকিলদের তর্কাতর্কি শুনতে শুনতে মাথা ধরে যায়। নামের আগে একটি পদবী এখন তার-এসিস্টেন্ট জাজ্। এখন তার হাতে সরকারি ভাবে বিদেশে পড়ার সুযোগ - কিন্তু সেটা ফাইন আর্টস এর ওপর করতে পারবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। IELTS-GRE তে স্কোর এসেছে ভালোই - একেবারে দস্তুরমতো। এবারে শুধু প্যারিসে পড়তে যাবার সুযোগটা পেলেই হয়। তাড়াহুড়ো করার দরকার নেই-ধীরে সুস্থে ধৈর্য্য ধরতে হবে। আর তাছাড়া, ছবি না আঁকলে মানুষ মরে যায়না।

চার বছর আগে আঁকা হিজিবিজি ক্যানভাসগুলো হতাশার দীর্ঘশ্বাস ছাড়ে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০০
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×