somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবজান্তার ঝুলি ও দুর্ভিক্ষজীবী

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- বুঝেছো তো? আমি ঘটনা নির্ভর পাঠক, চরিত্রে আমার যায় আসে না। একটা মানুষকে বাঘ কচকচ্ করে চিবিয়ে খেলো-এটা আমার কাছে নেহাৎ প্রাকৃতিক নিয়ম-মৃত্যুদৃশ্য। যে মরলো সে ব্যাটার আকার-দর্শন-আচার জানতে আমার আগ্রহ নেই মোটেও।

- তাই বটে! আচ্ছা স্যার, আজ উঠি-একটু কাজ আছে।

- বেকারের আবার কাজ কিসের? ও,বুঝেছি- কঠিন সাহিত্যকষ তোমার হজম হচ্ছে না। তা বলো-কীসে রস পাও তুমি? বিজ্ঞান-দর্শন-ধর্মতত্ব?

- মহামারী কোন তত্ব?

- বেশ বুঝেছি! অর্থশাস্ত্রেই তোমার রুচি!

- কেনো কেনো?

- মহামারীর এক বছর মানুষ রোগে পড়ে মরে -পরের দশ বছর না খেতে পেয়ে যায় পরপারে ।

- আরে কী সর্বনাশ! স্যার, আামি কি তাহলে চাকরি না পেয়ে -মরবো হঠাৎ বেকার হয়ে ?

- সেটা অবশ্য মহামারী না হলেও হতো। তা যা বলছিলাম- আগামী দশ বছর যদি ভাগ্যের দয়ায় বাঁচতে পারো- কতো অদ্ভুত কাণ্ড দেখবে--

- স্যার আপনি সরকারি চাকুরী-ওয়ালা, আপনি পারবেন। আমি বেঘোরে মারা পড়বো।

- তা যা বলেছ- আলবাত খাঁটি। তা মরবার আগে দু'চার জ্ঞানামৃত শুনেই মরো। রাতের খাবারটা একসঙ্গে খাবো।

- বলে ধন্য করুন স্যার!

- শোনো তাহলে- কতো লোক চাকরি খোয়াবে-কত বেকার বখে যাবে-মাস্তানময় হবে দেশটা। সুপার জায়ান্ট কোম্পানি গুলো দ্রুম দ্রুম করে ধ্বসে পড়বে।

- কোথায়?

- কর্তাদের মাথায়।

- তা বটে! ভেবেছিলাম আমার ঘাড়ে।

- মন্দ হতোনা তেমনটি হলে। তা শুনে যাও- শ্রেণী বৈষম্য প্রকাণ্ড মূর্তি ধারণ করেই মূহুর্তে স্তব্ধ হয়ে যাবে, নিম্ন-মধ্য-উচ্চবিত্ত সবাই রাস্তায় নেমে একটা জগাখিচুড়ি পাকাবে - যত রাজ্যের রাজারা ভেসে যাবে খিচুড়িবন্যায়।

- কী ভয়ংকর! ফের গণঅভ্যুত্থান!

- তবে বন-জঙ্গল-নদী-সাগর আর বেবাক উদ্ভিদ-প্রাণীদের ওপর যে অত্যাচার চলেছে, তার একটা প্রতিশোধ হবে।

- ইকোলজিকাল ব্যালেন্স! তবে স্যার যাই বলুন, সুন্দর একটা পৃথিবীর সূচনা হবে- বাজি ধরতে পারি। আবার আগের দিনের মতো বৃষ্টি হবে-গাছপালা বেড়ে জঙ্গল হবে- পাখির চেঁচামেচিতে ঝালাপালা হবে কানটা- নতুন আকাশে জ্বলজ্বল করবে চাঁদটা-


- হ্যা হ্যা, তা বলেছ বেশ, তবে সেদিন আসতে ঢেড় দেরী - তার আগেই তোমরা মরবে না খেয়ে! যাকে বলে-মরে শেষ।

- তাই বুঝি? মানুষ দু'চার হপ্তা শুধু পানি খেয়েই চলে- ভারতের কোন এক জাতি সেটা উৎসব করে - সোজা কথায় ওয়াটার ফাস্ট যাকে বলে।

- খাসা উপায়! দিনে একবেলা খেয়ে - উপোসের অভ্যাস করো। অবশ্য আমাকেও সেটা করতে হবে মাস কয়েক। লিভার-ধমনী-পাকস্থলী- সব কিছু ফ্যাট জমে একাকার।


হোক বা না হোক- যদি অর্থনৈতিক মন্দার চূড়ান্ত হয়ে দুর্ভিক্ষ হয়ে সামাজিক বিশৃঙ্খলা চরমে ওঠে? তাহলে কী হবে?


কি আর হবে? হয়তোবা গরীব দেশের মানুষ কষ্টে মরবে। তাতে কী? সবাই যদি দিন কাটায় মহানন্দে - আর আমি হতভাগা বিছানায় শুয়ে মরার জন্য দিন গুনছি- কেমন মজা হবে?


আর চারপাশে যদি তাকিয়ে দেখি সবাই মহাকষ্টে- তখন যদি ডাক্তারবাবু এসে আমায় বলেন - "আর বেশী দিন নেইকো বাপু - হয়েছে ব্লাড ক্যানসার- আছো বড়জোড় মাস তিনেক"


- " দূর ছাই মাস তিনেক - করবোটা কি এদ্দিন ধরে এই পচা পৃথিবী তে? জলদি যাবার উপায় থাকলে বাতলে দিন- চট্ জলদি।"
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৩৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লিমেরিক

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে লাগছে সবই ঝাল। ...বাকিটুকু পড়ুন

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসে নি || এটা আমার একটা সেরা মিউজিক কম্পোজিশন হয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৮

গতকাল 'আজ একটা মেয়ের গল্প বলবো' শিরোনামে আমার খালি গলায় গাওয়া একটা গান শেয়ার করেছিলাম। আজ শেয়ার করছি সেই গানটার এ-আই ভার্সন। আমি নিজেই খুব মুগ্ধ এবং তৃপ্ত এই গানটার... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

×