ফেনা
আমাদের মেহেফিল শেষ হয়ে গেছে, মিলিয়ে গেছে আনন্দ।
দিনের শেষে চিরকুমারীরাও মা হয়েছে।
আয়নার দিকে তাকিও না: ওরা জন্ম দেয় কেবল নিষ্ঠুরতাই।
তোমার মনকে তলিয়ে যেতে দাও শাশ্বত সমুদ্রে:
আর যদি কখনো মনে পড়ে আমার মুখ, আমার ভালবাসা,
আমি তোমাকে সম্পূর্ণ নগ্ন করে দেবো ছোট্ট একটা ঘুঘুর মতো।
এখন আমাকে ঘুরে বেড়াতে দাও জাহাজের পেছনে ফেলে যাওয়া
গভীর জলরেখা আর অতলান্ত সমুদ্রের প্রাচীন ফেনায়।
অনুবাদ: অসিত সরকার
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৭ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



