হাসিব রুমে কি যেন খুঁজছে। বালিশ তুলে দেখল, তোষক তুলে দেখল, খাটের নিচে দেখল, বুকসেল্ফে দেখল, মানিব্যাগে দেখল। হঠাত্ রুমে পারু এসে অবাক। পুরো ঘর এলোমেলো! তখন হাসিব খুঁজেই যাচ্ছে হন্য হয়ে। পারু চিত্কার করে জিজ্ঞাসা করল, -"কি খুঁজছো?"
হাসিব থেমে শান্ত গলায় বলল,-"শান্তি"
এই বলে আবার সব ওলোটপালোট করতে লাগল।
পারু হাসিবকে জোর করে ধরে খাটের উপর বসিয়ে, মুখটা নিজের মুখোমুখি ধরে বলল,-"আমার চোখের দিকে তাকিয়ে থাকো.. "
হাসিব চুপচাপ পারুর চোখের দিকে তাকিয়ে আছে। পারু বলে উঠল, -"শান্তি খুঁজে পেয়েছো?"
হাসিব আবার শান্ত গলায় বলল,-"হ্যাঁ"
❤
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




