somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি কখন আসবে?

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"তুমি কখন আসবে?"-ম্যাসেজটা বিকালে দিয়েছিল পরি। অফিসের মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম। একটা প্রেজেন্টেশন ছিল আমার। করেছি, তাও ইনকমপ্লিট। কোনও মতে ম্যানেজ করে নিয়েছি। তাই আর ফোন বের করে পরির ম্যাসেজ দেখার আর রিপ্লে দেয়ার সময় ছিল না।

আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমি তাড়াহুড়ো করে বের হয়ে রিকশা নিয়ে নিলাম। জিগাতলা থেকে আজিমপুর। বেশিক্ষণ লাগবে না। আমার চিন্তার কারণ অসংখ্য! এক, পরি প্রেগনেন্ট। দুই, ডেলিভারির শেষ সপ্তাহ। ডাক্তার আমাকে বলে দিয়েছিল শেষ সপ্তাহে যেকোনো সময় ব্যথা শুরু হয়ে যেতে পারে। তিন, পরি জানে, আমার অফিস আছে তাও বিকেলে কেন এমন ম্যাসেজ দিল? মুহূর্তে আমাকে হাজারো প্রশ্ন ঘিরে ধরল।

মা বাসায় আছে। ভীষণ আদর করেন পরিকে। এই নিয়ে চিন্তা নেই। যদি কোনও সমস্যা হয়, তাহলে ভাইয়াকে নিশ্চিত ভাবে ফোন দিবেন (ভাইয়া ডাক্তার)।
রিকশায় থাকতে আমি ভাইয়াকে ফোন দিয়ে ব্যাপারটা বললাম। ভাইয়া আমার উত্কন্ঠা বুঝতে পারল। তবুও আমাকে কয়েকটা ভিটামিনের ওষুধের নাম বলে দিল। আমিও রিকশা থামিয়ে কিনে নিলাম।
একটা মেয়ে যখন প্রথম মা হয়, তখন একটা ছেলেও তো প্রথমবারের মতো বাবা হয়! উত্কন্ঠায় থাকা স্বাভাবিক। আমি রীতিমতো চিন্তায় ডুবে আছি।
রিকশা থামার সাথে সাথে আমি কোনও মতে ভাড়াটা দিয়ে দৌড় দিলাম! চার তলায় অন্যদিন উঠতে আমার রাজ্যের ক্লান্তি এসে ভর করে, কিন্তু আজ মুহূর্তে উঠে পড়লাম!

আম্মা দরজা খুলে দিল। "আম্মু, পরি ঠিক আছে?"
মা হেসে দিল। "ঠিক আছে বাবা ঠিক আছে"
আমি স্বস্তির নিশ্বাস ফেললাম। ড্রয়িং রুমে এসে দেখি, পরি আপেল খাচ্ছে। মাও এসে বসল পরির পাশে। শাশুড়ি-বউ মিলে গল্প করছে!
আমি জিজ্ঞাসা করলাম,"তোমার ম্যাসেজ পেয়ে কি যে টেনশন হচ্ছিল জানো?"। পরি তখন ফিক করে হেসে দিয়ে বলল,"তোমাকে ভীষণ মিস করছিলাম। আর জানো, মা তোমার গল্প বলছিল! তোমার নাকি ভীষণ রকমের ডায়রিয়া হয়েছিল জন্মের পর!"। মাও হাসছে পরিও হাসছে। আমি কিছুক্ষণ রাগান্বিত ভঙ্গিতে তাকিয়ে থেকে দুইজনকেই ভেঙিয়ে দিলাম!

মা আমার জন্য আপেল আনতে গেলেন। আমি পরির পাশে বসলাম। পরি আমার হাত ওর পেটের উপর ধরে বলল,"তুমি আমাকে ছুঁতে পারছো না বলে অনেক রাগ হয় তোমার? আমি জানি, রাগ হয়। কিছুদিন পরে তো বাবু চলে আসবে। রাগ করিও না প্লিজ!"
মেয়েদের এই সময়টায় মেয়েরা একটু আদর চায়, ভরসা চায় কারও। স্বামী যদি একটু ভরসা দেয় যে আমি পাশে আছি, তাহলে মেয়েটা আরও দ্বিগুণ বেশি ভালোবেসে ফেলে তার স্বামীকে! আমি পরির হাতটা শক্ত করে ধরলাম। আমার ওই ধরাতে ভরসা ছিল, আদর ছিল, ভালোবাসা ছিল....❤
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×