
"ভাই এসব মিডিয়াতে আসে না রে, যদি আমরা ডাক্টাররা যদি একটু এদিক সেদিক কিছু করে ফেলতাম তাইলে দেখতি মিডিয়ার অবস্থা! আমাদের রীতি মতো শীর্ষ সন্ত্রাসী বানায় ছেড়ে দিতো!" ---একটু আগে ফোন দিলাম কাজিন কে যিনি এখন পাবনা সদর হসপিটালে্র এসিস্ট্যান্ট সার্জন হিসেবে কর্মরত। তারপর এই ক্ষোভই শুনতে হলো!
--
জার্নালিজমের একজন স্টুডেন্ট হিসেবে কথাটা পুরা বুলেটের মতো লাগলো!
আসলে আমরা কি জানি ? যেটা নিউজে আসে সেটা? যেটা ফেসবুকে ভাইরাল হয় সেটা?
--
আচ্ছা বাদ দেন! ধরুন আপনি অসুস্থ হলেন, সদর হসপিটালে ফোন দিলেন মানে যেটা জনগনের হসপিটাল! যেখানে থাকে বিশাল বিশাল লাইন! ডক্টররা হিমসিম খাচ্ছে সব কিছু সামাল দিতে। যেখানে তাদের নিঃশ্বাস ফেলানোর জায়গা নেই!
--
আচ্ছা বাদ দেন! ধরেন আপনি সিরিয়াল দিছেন চিকিৎসা নিতে একদম ডক্টরের কাছাকাছি যেয়ে দেখলেন ডক্টর চলে গেল! শুনলেন কোন ভি আই পি এক রোগীর বাসায় চলে গেলেন তিনি!
কি করবেন? কিংবা মনে করেন আপনার মা কে নিয়ে আসলেন ইমার্জেন্সি! এসে দেখলেন ডক্টর নাই! আপনি সমানে গালাইলেন!
--
এবার আসি মূল ঘটনায়।
"পাবনার ডিসি রেখা রাণী বালো তার বাংলোতে গত বুধবার দুপুরে অসুস্থ্য হয়ে পড়েন। রাণীর সেবা করার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমানকে ফোনে চিকিৎসক পাঠাতে বলা হয়। ডা. মঞ্জুরা রহমান হাসপাতাল ফাঁকা রেখে কোন চিকিৎসককে ডিসির বাংলোতে পাঠানো যাবে না বলে জানান। তিনি ডিসি সাহেবকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে চলে আসতে অনুরোধ করেন। এই অপরাধে ডা. মঞ্জুরা রহমানকে ও এস ডি করা হয়েছে"
--
সুন্দর নাহ! পুরেনা আমেল জমীদারেদর অতাচাের
মানুেষর বেঁচে থাকাই দায় ছিলো। এমনকি তাদের বাড়ীর সামনে দিয়ে নাকি যাওয়ার সময় পায়ের জুতা হাতে নিয়ে হাটতে হতো। এর একটু হের ফের হলে রক্ষা নাই! হতো নির্যাতন!
ওইসব জমীদার নাই কিন্তু তাদের আত্মারা এখনো এ দেশে রয়ে গেছে!
আচ্ছা আইন কি বলে?
---< ১। হাসপাতাল ফাকা রেখে চিকিৎসক কি ডিসি সাহেবের বাড়ীতে গিয়ে সেবা করতে বাধ্য?
---< ২। বাসায় বসায় যেয়ে সেবা দিলে সাধারণ মানুষের কি হবে?
চলতি বৎসরে স্বাস্থ্যমন্ত্রনালয় পরিচালিত EOC প্রজেক্ট এ National Awards পেয়েছেন তিনি! আর এখন জমিদারের নির্দেশ অমান্যের কারণে ওএসডি! (আহ!!! রানী ভিক্টরিয়ার কথা অমান্য !!!!! :O )
এনটিভি অনলাইন কে দেওয়া তার সাহসী উক্তিটা ভালো লাগছে " চাকরী করলে ওএসডি হওয়া কোনো ব্যাপার না!" (y) (y) স্যালুট আপনাকে
আমরা সম্মানীত মানুষ কে অসম্মানীত করতে জানি ! আমরা স্রোতে গা ভাসানো মানুষরা এসব দেখি নাহ! বুঝি নাহ!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


