somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কিছু করবেন না? :)

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুমাইয়া কাজী। বিশ্ববিদ্যালয়ে পরার সময় প্রবল ইচ্ছে জাগে উদ্যোক্তা হওয়ার! বয়স তখন তো মাত্র ১৬! আর এ বয়সেই জিতে নেন ইনল্যান্ড অ্যাম্পায়ার (ক্যালিফোর্নিয়া) খেতাব। পরে এক প্রতিযোগিতায় ‘ডিস্টিংগুইশড ইয়াং উইমেন’-এ পাঁচজনের একজন হন। ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি হিউম্যান রাইটসের সেন্টারে কাজ করার সময় দলগতভাবে অংশ নিয়েছিলেন হাস স্কুল অব বিজনেস সিসকো অ্যান্ড ডিলোয়েটের ই-বিজনেস কেস প্রতিযোগিতায় এবং তার দল চ্যাম্পিয়ন হয়েছিল। বয়স কিন্তু ছিলো মাত্র ১৬!!

ব্রিটিশ কিশোর অ্যাডাম কাডওর্থ ইবে থেকে একটা ক্যামেরা কেনেন। সাথে মাত্র ৪০ ঘণ্টা সময় এবং ৬০০ ডলার খরচ করে উনি তৈরি করেন স্পেস ক্যাম। উনি উনার ক্যানন এ৫৭০ ক্যামেরাটি একটি অন্তরিত বাক্সের মধ্যে রাখেন যার সাথে ছিলো রেডিও ট্রান্সমিটার, জিপিএস এবং মাইক্রোপ্রসেসর। সাথে একটা বেলুন জুড়ে দেন। এরপর এটাকে উড্ডয়ন করানোর মাধ্যমে ভূমি থেকে প্রায় ২০ মাইল ওপরে পাঠান এবং তুলে আনেন পৃথিবীর বক্রতার অদ্ভুত সুন্দর কিছু ছবি। উনার বয়স কত জানেন? মাত্র ১৯ বছর!!

ভারতের নবম শ্রেনীর ছাত্রী ভারিজা। কত মানুষের কত স্বপ্ন থাকে। ওর স্বপ্ন ছিলো স্বপ্ন আকাশ ছোঁয়ার। সবে মাত্র ১৬ বছরে পড়েছেন। বাইকের লাইসেন্স পেতেই এখনও ২ বছরের অপেক্ষা। কিন্তু আর তাই তো ড্রাভিং লাইসেন্স নয়, তার মূল লক্ষ্য ছিল ফ্লায়িং লাইসেন্স পাওয়া। মাত্র ১৬ বছর বয়সে বিমান উড়িয়ে রেকর্ড গড়লেন।

১৯ বছরের বৃটিশ কিশোর টম ডেইভিস সাইকেল চালিয়ে করেন বিশ্বভ্রমণের বিশবরেকর্ড! দীর্ঘ ৬ মাস ধরে সাইকেল চালিয়েছেন তিনি।বিস্ময়করভাবে, সাইকেল চালিয়ে বিশ্বের ৩০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন তিনি।করেন সবচেয়ে কম বয়সে সাইকেলে বিশ্বভ্রমণের বিশ্বরেকর্ড।
এই দেখেন আপনার প্রিয় ফুটবলার, মেসি মাত্র ২২ বছর বয়সে ফিফা বর্ষসেরা ফুটবলার হন। ২২ বছরে বর্ষসেরা ফুটবলার!!
আচ্ছা সব বাদ দেন!
বাড়ির পাশেই,

চট্টগ্রামের বিস্ময় বালক তারিক আমিন চৌধুরী। বয়সটা ১৬ এর কাছাকাছি, এসএসসি পরীক্ষার্থী।সর্বত্রে যাকে নিয়ে আলোচনা নাম তার তারিক আমিন চৌধুরী।ও আবিষ্কার করে মন দ্বারা নিয়ন্ত্রণ করা যায় এমন যন্ত্র, উচ্চ ক্ষমতাসম্পন্ন রোবট।এখানেই শেষ নয়! প্রযুক্তির সহায়তায় একটি বাল্বকে বহুমুখী ব্যবহারে রূপ দেওয়ার চেষ্টা-হয়তো বাংলাদেশে এর আগে কেউ করে দেখাতে পারেনি। আমরা যেই ‘স্মার্ট বাল্ব’ এর কথা জানি সেটা সেই উদ্ভাবন করেছ! এ বাল্বটি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই তিন ঘণ্টা আলো দিতে সক্ষম। তারিক জানান,অনেক ধরণের সেন্সর ব্যবহারের মাধ্যমে বাল্বটিকে তারা উন্নত পর্যায়ে রূপ দিয়েছে। এর মধ্যে MQ2 (গ্যাস সেন্সর), LDR (আলোর পরিমাণ নির্ণয়), PIR (তাপমাত্রা-আদ্রতা নির্ণয়ক) সহ নানা সেন্সর স্থাপন করেছে বাল্বের অভ্যন্তরে। ব্লুটুথ ও ওয়াইফাইয়ের মাধ্যমে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে এই বাল্বকে।

১৬... ১৭... ১৮... ১৯ বছরে বিশ্ব জয় করে ফেলছে মানুষ! আর আপনি পাশের মানুষের মনিই জয় করছেন না! আপনি ঘুমাচ্ছেন আর ভাবছেন আমার দারা কিচ্ছু হবে না! এই ধরেন পড়ালেখা করছেন একটা চাকরী করবেন বিয়ে করবেন! এই তো! সুন্দর সাধারণ চিন্তা আপনার! ভেবে দেখুন আর আট দশটা মানুষের থেকে আলাদা হতে ইচ্ছে করে না??
আপনিও বিশ্ব জয় করতে পারেন। আপনার ভিতর আছে কোন এক প্রতিভা। একবার এক স্যার বলছিলো আমাকে," মেসি ফুটবল খেলতে পারে সে সেই প্রতিভা দিয়েই বিশ্ব জয় করছে। তুমি কি পারো ? বলি নাই অনেক অনেক পড়ালেখা করো। আমি বলছি তুমি যা পারো তাই দিয়েই তুমি তোমার সেরাটা দাও! মেসি পারলে তুমি পারবে না কেন?" কথাটা চরম ধাক্কা দিয়েছিলো!
একটু কিছু করুন! এই ঘুমিয়ে/ মুভি দেখে/ ফেসবুক ব্রাউজ করে আর কত??
দেখেন আপনার আশেপাশেই কেউ দেশকে পরিচ্ছন্ন করছে/কেউ পথশিশুদের আলোকিত করছে/ কেউ রাস্তার মানুষকে ভবিষত নিশ্চিত করছে! এইটুকু অন্তত পারবেন । :)
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"সুপ্রিম কোর্টের আইনজীবী চৌতালী রায়ের অজ্ঞতা না ধৃষ্টতা ?"

লিখেছেন আরািফন, ২০ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

একজন আইনজীবী হয়েও সে যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দেখিয়েছেন,তা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অধিকার আদায়ের আন্দোলনের নামে দেশের মানচিত্র খণ্ডিত করার হুমকি কোন নাগরিক... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

×