somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ নভেম্বর ১৯৭৫, কর্নেল তাহের কি বঙ্গবন্ধুকে হত্যা করতেন ?

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্নটি গুরুতর । এর উত্তর খুঁজতে হবে আমাদের আশপাশে থাকা তথ্য গুলো থেকে । বড় একটা অংশ পার হতে হবে কার্যকরণ যুক্তি উপর ভর করে ।

বামদের কাছে কর্নেল তাহের অনেকটা দেব তুল্য বিপ্লবী । একজন মহান মুক্তিযোদ্ধা । ১৯৭১ এর ১৬ ডিসেম্বার থেকে ১৯৭৫ এর ৬ নভেম্বর পর্যন্ত একজন নিষ্পাপ সৈনিক । কিন্তু ৭ নভেম্বর হটাত করেই তিনি অন্য অনেককে নিয়ে সমাজতান্ত্রিক আদর্শের একটা বিপ্লব ঘটিয়ে দিলেন । কিন্তু মাঝখান থেকে মেজর জিয়া বিপ্লবের সুফল জবরদখল করলো । এবং ১৯৭৫ এর ১৫ আগস্টের কলঙ্ক জনক হত্যাকাণ্ড প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জিয়া এর মদদে হয়েছে ।

এখানে আমার আলোচনা জিয়াকে নিয়ে নয় । বরং একটা প্রশ্নের উত্তর খোঁজা । প্রশ্নটি হল " ৭ নভেম্বর ১৯৭৫, কর্নেল তাহের কি বঙ্গবন্ধুকে হত্যা করতেন ? "

এবার প্রেক্ষাপট বর্ণনায় আসি । বাম ছাত্র রাজনীতির সাথে জড়িতরা প্রথম পাকিস্থান ভাঙ্গার পরিকল্পনা করে । অবস্থার প্রেক্ষিতে আওয়ামীলীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় , তবে এতে বামদের অংশগ্রহণ প্রভাবশালী পর্যায়ে ছিল।

মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে বামরা প্রায় আলাদা করে নিজেদের সত্তার প্রমান দিয়েছে । যেমন সিরাজ সিকাদার , আ স ম আব্দুর রব, কর্নেল তাহের ।এরা মুক্তিযুদ্ধে খুব সুপরিচিত নাম । এই সময় বাম পন্থিদের সাথে আওয়ামীলীগের বিরোধ কিন্তু কম ছিল না । বঙ্গবির কাদের সিদ্দিকির বিরুদ্ধে বামপন্থী কিছু মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগ আছে । তবে এর প্রমান খোঁজা হয় নি ।

যাই হোক স্বাধীনতার পর পুরো সুফল ভোগ করে আওয়ামীলীগ । বামপন্থীরা চরম নির্যাতনের স্বীকার হন । ইত্তেফাক এর হিসাব মতে ১৯৭৪ সাল পর্যন্ত রক্ষীবাহিনীর হাতে ২২০০ জন বাম আন্দোলন কর্মী নিহত হন । আসল সংখ্যা এর থেকে অনেক বেশি ।

এমনি অবস্থার প্রেক্ষিতে কর্নেল তাহের যিনি বেক্তিগত ভাবে সমাজতান্ত্রিক বিপ্লবে বিশ্বাসী ছিলেন তিনি সেনাবাহিনীর মধ্যে বামপন্থীদের একত্রীত করেন । এই সময় জাসদ গণবাহিনী অত্যন্ত সংগঠিত ভাবে কাজ করতে থাকে ।utube ওই সময় ধারন করা হাসানুল হোক ইনুর কিছু সাক্ষাৎকার পাওয়া যাবে । তিনি ওই সময় জাসদের অন্যতম নেতা ও ৭ নভেম্বর এর সংগঠকদের অন্যতম ছিলেন । উল্লেখ্য ১৯৭৪ সাল নাগাদ ভারতীয় গয়ন্দা সংস্থা মুজিবকে এই ব্যাপারে সতর্ক করে দেয় ।

১৯৭৫ পর্যন্ত যে বাম বিরোধী কাজ গুলো হল

১ ) বামপন্থী রাজনৈতিক কর্মীদের হত্যা , নির্যাতন । এই সময় আ স ম আব্দুর রব ও কিন্তু জেলে ছিলেন । সিরাজ সিকদারকে হত্যা করা হয় ।
২ ) বামপন্থী পত্রিকা নিষিদ্ধ করা ।
৩ ) সকল বামপন্থী দল গুলোকে নিষিদ্ধ করা হয় ১৯৭৪ সালের শেষ দিকে এসে ।

এখন কথা হল তাহের কি এই সব মেনে নিচ্ছিলেন ? মুজিব সরকারের বিরুদ্ধে তিনি কি বিপ্লবের জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন না ? বঙ্গবন্ধুকে জিবিত রেখে কি তাহের বিপ্লব করতে পারতেন ? সেনাবাহিনীর মধ্যে এতো শক্তিশালী অবস্থায় থাকার পরো তাহের কি মুজিব হত্যা কাণ্ডের পরিকল্পনার কথা জানতেন না ?

এখন যুক্তি দাড় করাতে পারি তাহের গণবাহিনীর অন্যতম সঞ্চালক হিসেবে মুজিব হত্যার পরিকল্পনার কথা জানতেন । এবং সময় এলে বিপ্লবের খাতিরে তিনি নিজেই বঙ্গবন্ধু কে হত্যা করতেন । এ ছাড়া তাহের যে বিপ্লবের স্বপ্ন দেখিছিলেন তা ছিল অসম্ভব ।

শেষ কথা "সিপাই সিপাই ভাই ভাই অফিছারের লাশ চাই" এই শ্লোগানে ১৯৭৫ সালের ৭ নভেম্বারের বিপ্লব তাহের করেছেন ।এই বিপ্লব তিনি করেছেন খালেদ মসারফ এর বিরুদ্ধে । ইতিহাস বলে খোন্দকার মুস্তাকের বিরুদ্ধে খালেদ মসারফ অভ্যুত্থান করেন । মুস্তাক বঙ্গবন্ধুর হত্যাকারীদের বসানো লোক ছিলেন । আর খালেদ মসারফ কিন্তু বঙ্গবন্ধুর বিরোধী ছিলেন না । ৭ নভেম্বর তাকে জাসদের সেনাকর্তারা হত্যা করেন । এই দিন আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালন করেন । কে এই মুক্তিযোদ্ধা হত্যা কারি ? তিনি হলেন তাহের । কারন জিয়া তখনো বন্দি , নিজের জীবন নিয়ে ভাবছেন ।

শেষ কথা যা আমার প্রশ্নের উত্তর । বঙ্গবন্ধু ১৫ই আগস্ট যদি নিহত নাও হতেন তবে ৭ নভেম্বর হতেন । কারন তাহের এর নেত্রীতে জাসদ গণবাহিনী বিপ্লব করতো । আর বঙ্গবন্ধু কে হত্যা না করলে এই বিপ্লব হতো না । অতয়েব অবধারিত ভাবে তাহের এই কাজটি করতেন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×