somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরী আর আমি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

4 August 2013 at 00:19

নাম তার তরী ।
পুরো নাম তামান্না তরী ।

ফেসবুকেই প্রথম পরিচয় হয় তাঁর সাথে ।
প্রথম প্রথম একটু মুডি ছিলো তরী । মেসেজ দিলে তার রিপ্লে দিতো খুব কম ।

ফেসবুকে পরিচয় বলে আমরা কিন্তু ফ্রেন্ড ছিলাম না !
আসলে, তরী আমার লেখা রোমান্টিক গল্প পড়তে অনেক পছন্দ করতো তাই তরীকে আমি মেসেজ করে আমার লেখা গল্পগুলো পাঠাতাম ।

দিনে খুব জোর তিন-চারবার মেসেজে কথা হতো তরীর সাথে ।

তরী মেয়েটা বেশ চালাক ছিলো । একবার তরী আমার সম্বন্ধে কিছু তথ্য জানতে চাইলো ।
আমি কোনো কথা না বাড়িয়ে তরীকে সব সঠিক তথ্য জানালাম ।
কিন্তু আমি তরীর ব্যাপারে তথ্য জানতে চাইলে তরী বললো,

"আপনার ব্যাপারে আমার জানার ইচ্ছে ছিলো তাই জেনেছি,
আমার ব্যাপারে আপনার জানার দরকার নেই" ! :((

কথাটা শুনে একটু শক খেয়েছিলাম আমি !
যখন ফেসবুক খুলে আমি এই মেসেজটা দেখতে পাই তখন আমি মেস থেকে বাসাতে আসছিলাম ।

গাড়িতে বসেই তরীকে একটা রিপ্লে পাঠালাম বেশ ভদ্রভাবে ।

পরে অবশ্য তরী আমাকে তাঁর ব্যাপারে সবকিছুই বলেছিলো !
আর সরিও বলেছিলো !

আস্তে আস্তে কথা আরোও বাড়তে থাকে । প্রায় প্রতিদিনই তরীর সাথে আমার ফেসবুক মেসেজে কথা হতো । আমি যদি কোনো কারণে তরীকে মেসেজ না করতাম তবে তরীই আমাকে বলতো,

"একবার খোঁজ ও নিলেনা আমার ! "

এভাবেই কয়েকদিনের ভিতরেই তরীর সাথে বেশ ফ্রী হয়ে গেলাম !

তরী আমাকে বেশ কিছু কথা বলে সবসময় ।
বোকা, গাধা, হাবলা -এ কথাগুলো রোজই তরীর কাছ থেকে শুনতে হতো আমায় । অবশ্য, তরীর কাছে থেকে এ কথাগুলো শুনতে খুব একটা খারাপ লাগতো না আমার !

প্রথম প্রথম পরিচয় হবার পর তরীকে আপনি বলে ডাকতাম আর তরীও আমাকে আপনি বলে ডাকতো ।

এভাবে চলতে চলতে একদিন হঠাত্‍ খেয়াল করলাম যে, আমি দুজনেই আপনি বলতে বলতে তুমি করে বলা শুরু করেছি !

তরীকে বললাম,
আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছো ?
আমরা কিন্তু একে অপরকে আপনি করে বলতে বলতে এখন তুমি করে বলছি !
আমরা বরং আবার আপনি করেই বলা শুরু করি, ঠিক আছে ?

তরী বললো,
আই এ্যম সরি !
তোমার ইচ্ছে হয় তুমি আমাকে আপনি করে বলো ।
আমি আর আপনি করে বলতে পারবো না !

ভাবলাম, ভালোই তো !
যেভাবে তরী বলছে সেভাবেই চলুক ।


একদিন হঠাত্‍ করেই একটা ইস্যু দিয়ে ওর ফোন নাম্বারটা চেয়ে ফেললাম !
ভেবেছিলাম, এখানেই বুঝি সব শেষ !
ওর ফেসবুক একাউন্ট থেকে আমাকে ব্লক করে দিবে হয়তো !

কিন্তু না !
মেসেজ দিতে একটু দেরি হলো বটে কিন্তু আমার দেয়া মেসেজের রিপ্লেটা আসলো । :)
মেসেজে লেখা ছিলো,

"হা হা হা । আমার নাম্বারটা হলো : 016********"

বেশ অবাক লাগলো যে একবার বলাতেই আমাকে ওর ফোন নাম্বারটা দিয়ে দিলো !

রিপ্লেতে আমি বললাম যে, "এতো তাড়াতাড়ি ফোন নাম্বার না দিয়ে আরোও তো একটু ঘোরাতে পারতে, তাই না ? "

তরী বললো, "আমি ওরকম মেয়েই নই ! "

যাহোক, তরীর ফোন নাম্বারটা বেল কয়েকদিন আগেই নিয়েছি আমি । কিন্তু , সাহস করে তরীকে একবারও ফোন দেয়া হয়নি আমার !

আজ সন্ধাতে ফেসবুকে লগ ইন করেই দেখলাম যে, তরী অনলাইনে আছে ।
ওকে বললাম, আচ্ছা, তোমাকে কি সত্যি সত্যি একবার ফোন দেব ?

তরী বললো, নাম্বার কি তোমাকে টক রান্না করে খাওয়ার জন্য দিয়েছি নাকি ?
একটা সামান্য ফোন কল করবে আর তার জন্য এতোকিছু করছো তুমি !
বোকা ! গাধা কোথাকার একটা !

আমি আবার বললাম,
আচ্ছা, কখন ফোন দিলে তোমার সুবিধা হবে ?

তরী বললো,
আগামীকাল যে কোন সময়েই তুমি আমাকে ফোন দিতে পারো ।
তুমি সত্যিই একটা বোকা !

আমার বলার কিছুই ছিলোনা তরীর কাছে ।
তরী হয়তো জানেনা যে, আমি অন্য সবার মতো নয় । আমি একটু আলাদা !

নিজের পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা বলতে যেয়ে আমার গোসল হয়ে যায় !
আর কাল তরীর সাথে ফোনে কথা বলার সময় কি হবে কে জানে !
এমনিতেই মেয়েদের ব্যাপারে আমি একটু বেশিই নার্ভাস ! :-P

তবুও মনে জোর দিয়ে ভেবেছি আমি !
যা কিছুই হোক না কেন, কাল তরীকে ফোন করবোই আমি... B-)
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×