somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আই লেবু !

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে অনেক অনেক দিন আগের কথা !
একদেশে বাস করতো এক রাজা ।
রাজার ছিলো একটা সুন্দর ছেলে !
যাকে বলে রাজপুত্র !
একদিন রাজপুত্র ঘোড়ায় চড়ে দেশ
ভ্রমনে বাইরে গেলো ।
-বাবা !
এটা আবার কোন গল্প হলো নাকি ?
আসিফ সাহেব একজন সফটওয়্যার ইঙ্জিনিয়ার ।
আসিফ সাহেবের এক স্ত্রী ও এক কন্য ।
আসিফ সাহেবের মেয়েটির বয়স চার বছর হলেও
সে অনেক বুদ্ধিমতী !
কোনটা গল্প আর কোন সাজানো সেটা অনুমান করার
ক্ষমতা লাবণ্যের খুব ভালোই রয়েছে ।
আসিফ সাহেব নিজের মেয়ের
সামনে ধরা পড়ে গেলেন ! আসিফ সাহেবের একটিই
মাএ কন্যা !
পুরো নাম, রামিস ফারিহা । অবশ্য ফারিহার
একটি ছোট মিষ্টি নামও আছে ।
লাবণ্য !
আসিফ সাহেব আর ওনার স্ত্রী তাঁদের
মেয়েকে লাবণ্য নামেই ডেকে থাকেন ।
লাবণ্য নামে ডাকতেই যেন আসিফ সাহেব
সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন ।
আসিফ সাহেব দেখলেন যে তিনি তাঁর মেয়ের
কাছে ধরা পড়ে যাচ্ছেন !
তাই চলমান গল্পটি শেষ না করতে পেরে অন্য
প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করলেন ।
কিন্তু লাবণ্য যে নাছোড়বান্দা !
গল্প না শুনে সে কিছুতেই ঘুমাতে যাবে না ।
আসলে, ছোট থেকেই খুব আদরে বড় হয়েছে এই ছোট্র
মেয়েটি !
তাই, তাঁর সবকিছুই অন্যদের থেকে একটু আলাদা ।
আসিফ সাহেব পড়ে গেলেন মহাবিপদে ।
এমনিতেই কাল সকালে তার অফিস আছে আর এখন
রাত বারোটা বাজে তবুও ঘুমাতে পারেন নি তিনি !
আসিফ সাহেব নতুন কিছু ভাবার চেষ্টা করলেন ।
কিছুক্ষন কি যেন একটা ভেবে আসিফ সাহেব তাঁর
মেয়েকে বললেন,
-আচ্ছা মামনি, একটা হাসির গল্প শুনবা ?
-হুম বলো !
আসিফ সাহেব তাঁর মেয়েকে গল্প বলা শুরু করলেন...
একদিন আমি হাঁটছিলাম ।
হঠাৎ শুনি কোন নারী কণ্ঠ 'এই খালি, এই খালি'
বলে ডাকছে !
আমি পিছন ফিরে দেখি অনিন্দ্য সুন্দরী এক
মেয়ে আমার দিকে তাকিয়ে ।
আমি খুবই অবাক হলাম, এই
সুন্দরী কিভাবে জানলো আমি খালি আছি !
আমি দ্রুত পায়ে মেয়েটার
কাছে গিয়ে একটা মিষ্টি হাসি দিলাম ।
আর তারপর বললাম...
-আমাকে ডাকছেন যে ?
-আপনাকে ডাকবো কেন?
আপনি কি খালি নাকি ?
-জ্বি আমি সারাজীবনই খালি ছিলাম, এখনো খালিই
আছি ।
-হোয়াট ?
-বিশ্বাস হচ্ছেনাতো ?
না হবারই কথা । এতো হ্যান্ডসাম
একটা ছেলে খালি হয় কি করে !
কিন্তু বিশ্বাস করুন আমি খালি আছি !
এইযে আপনাকে ছুঁয়ে বলছি ।
-এই খবরদার, আমাকে ছুঁবেন না !
-আচ্ছা এইযে আমি নিজেকেই ছুঁয়ে বলছি আমি খালি ।
-তো আমি কি করবো ?
-আপনিই সব করতে পারেন ! আপনিই পারেন
আমাকে পূরণ করতে !
আপনিই পারেন আমার এই খালিত্ব ঘোচাতে ।
বিধাতা আপনাকে আমার জন্যই পাঠিয়েছেন !
-উফ ! মহা ঝামেলাতো ।
আমি আপনাকে ডাকিনাই, আপনার সামনের
খালি রিকশাওয়ালাকে ডেকেছিলাম !
লাবণ্য খানিকটা সময় ধরে হাসতে লাগলো !
ছোট হলে কি হবে, এখনকার ছেলেমেয়েরা অনেক
এডভানস্ড !
লাবণ্য তাঁর বাবাকে বললো,
-আচ্ছা বাবা, ঐ ছেলেটা কি তুমি ছিলে ?
আসিফ সাহেব খানিকটা লজ্জা পেয়ে উওর
দিতে যাবে এমন সময় তাঁর স্ত্রী এসে উওর দিলো,
-হ্যাঁ মামনি, ঐ ছেলেটা তোমার বাবা ছিলো !
-আর মেয়েটা কে ছিলো মামনি ?
-(খানিকটা লজ্জা পেয়ে) মেয়েটি আমি ছিলাম !
আসিফ সাহেব মেয়ের সামনে লজ্জা পেয়ে গেলেন ।
-লাবণ্যের মা ! তুমি না !
কি দরকার মেয়ের সামনে এতোকিছু বলার ?
-সামন্য কথাই তো বলেছি !
এখনো তো আসল কথাটাই বলা হয়নি !
-আবার আসল কি কথা বাকী আছে ?
-আই লেবুর গল্পটা বলবো ?
পাশ থেকে লাবণ্য জানতে চাইলো...
-বাবা, আই লেবু মানে কি ?
আসিফ সাহেব মুচকি হেসে উওর দিলেন...
-ও তুমি এখন বুঝবে না মামনি !
আগে বড় হও, তারপর বুঝবে.....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×