মন যখন খুব বিষন্ব হয়, খারাপ হয়,আঘাতের ক্ষতটা বিশাল হতে থাকে,তখন নিজেকে শিশু বানিয়ে দিন।
ভাববেন, একজন নিষ্পাপ শিশু।জগতের কোন ভার তার উপর নেই,দায়িত্ব নেই,শত্রু নেই।শুধু নবাগত একজন অতিথি।
মন যে দিকে চায় হাঁটুন।শুধু নিজেকে নিয়ে এমন ভাবুন,আপনিই এ রাজ্যের( কল্পনার রাজ্য)একমাত্র অধিপতি।কল্পনার রাজ্যে হানা দেওয়ার দু:সাহস এবং প্রয়োজন কারো নেই।
হাতে চিপস রাখুন।হসুন।হাটতে হাটতে খেলুন।
অজানা গন্তব্যে।
যখন বুঝবেন কোথাও নিজেকে হারিয়ে ফেলছেন,সব পথ অচেনা তখন আরেকটা বিষয় বুঝবেন আমার যেতে হবে,ফিরে যেতে হবে নব উদ্যমে নব প্রেরণায়।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


