somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরুপমা এক্সপ্রেস

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাস চলছে...
মহাসড়কে,কালো রাস্তায়, কুয়াশা ভেদ করে
নীরবে নিশ্চুপে তীব্রগতিতে চলছে নিরুপমা এক্সপ্রেস
আমি আর সে-ড্রাইবার।যাত্রী নেই।ক্লোজ্ড ডোর।
সূর্যের আলো বিস্ফোরিত হচ্ছে মেঘের আড়াল হতে
কুয়াশা সাদা শাড়ি গুটিয়ে পালাতে ব্যস্ত।

সে আমায় বললো;আচ্ছা!তোমার এখন কাকে মনে পড়ছে? এই যেমন; রবিদা,নজরুল,সুকান্ত শেলী,কীটস কিংবা জিবরান?

না।কেও জিতেনি তোমার সাথে।তোমার প্রথম কথা,প্রথম ভুল,প্রথম রাত জাগা,প্রথম চোখ বন্ধ করে নিজকে সঁপে দেওয়া কাব্যের ময়দান দখল করেছে।

আচ্ছা ইবু! আমরা আর কত সূর্যদোয় পাড়ি দেবো? আমাদের বাস কি দিগন্ত ছুঁবে না?কিন্তু দিগন্ত যে আমাদের সাথে তাল মিলিয়ে ধাবিত হচ্ছে!

দিগন্ত ছোঁয়ার খুব শখ বুঝি!
এই যে সমুদ্র।কত বিশাল জলরাশি!ছোট ছোট ঢেউ।বড় বড় ঢেউ।ঢেউয়ের উপর আছড়ে পড়ছে ঢেউ।আচ্ছা নেবু, মনে কি হয়?এই ঢেউ খেলা কখনো থামবে।বিশাল এই জলরাশি শুকিয়ে যাবে।তবে কেন এই যাত্রা থামবে?

থামো!থামো!
ট্রেন আসছে।না থামলে পিশিয়ে দেবে বাস।নেবুর আতঙ্কিত চিৎকার।
কিন্তু নিরুপমা এক্সপ্রেস থামেনা।গতি আরো বাড়ে।আরো বাড়ে।
অল্প হলেই ধাক্ষা লাগতো বাসে।নেবু তখন হাঁপ ছেড়ে বাঁচে।

বাস চলছে...
কখনো আমি কখনো চালায় সে।
পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্বে।আমরা বলি বেলাশেষ বেলাশুরু।নিরুপমা চলে অবিরাম।

একরাতের কথা।
আমাদের সাথে চলছে চাঁদ,আকাশ ভরা তারা...
জ্যোৎস্নার বানে প্লাবিত পৃথিবী।স্নান করছে তরু,স্নান করছে উদগ্রীব দেবদারু আর আমাদের নিরুপমা।
হঠাৎ সাইরেন বাজিয়ে যেন আগুনের ফুলকিতে পুড়ে ভেঙ্গে পড়ছিলো আকাশ।প্রচন্ড হাওয়া ছুটে চলছে উন্মাদনায়।ফেটে যাচ্ছে পিচ ডালা কলো রাস্তা,ভেঙ্গে পড়ছে গাছ।
সে পেছন থেকে জড়িয়ে ধরে বলল;থেমো না ইবু।বিশ্বাস রেখো।আমরা ফিরে পাবো আমাদের আকাশ।

এখনো চলছে নিরুপমা এক্সপ্রেস।
আজ চার বছর।চার বসন্ত পাড় করে আজ এখানে।

অবাক হচ্ছেন?
জ্বালানীর জন্যও থামিনি বলে।হা হা হা!

শুনুন তাহলে!
সৌরচালিত আমাদের নিরুপমা।নিরুপমা এক্সপ্রেস।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প।। অন্ধ আয়নার গল্প।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৬ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৫







অন্ধ আয়নার গল্প
দ্বীপ সরকার


ঘরটা খুব বড় নয়। এর ভেতরে এক ধরনের নীরবতা ছড়িয়ে আছে। দেয়ালগুলোর অবস্থা এমন যে, সিমেন্ট বালু কোথাও ঝুর ঝুর করে পরছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×