সেই সময়টা এখন আর নেই।চাইলেই কোন কিছুকে তাবিজ বানালেন,এরপর একগ্লাস পানি ধরিয়ে দিয়ে বললেন;খাও।অমনি সে চোখ বন্ধ করে গলাধ করণ করলো।এটা এখন নিতান্তই অতীত।
কিন্তু আপনি এখনো স্বঘোষিত চালাক রয়ে গেলেন।আপনি জানেন না,হয়তো জানার ক্ষমতা আপনার এতটাই ক্ষয়ে গেছে " কলিকাতা হারবাল" দিয়েও আর কাজ হচ্ছে না।আপনি এখনো তাবিজ বানান।গণতন্ত্রের তাবিজ,ধর্মনিরপেক্ষতার তাবিজ,কথিত চরমপন্থার তাবিজ।
বিলিও করেন এবং বাসায় গিয়ে শরীর বিচানায় বিলিয়ে দিয়ে ভাবেন-মহাকাজ করে এসেছেন।খুব আরাম করে ঘুমান,সকালে ভালো আউটপুটের স্বপ্নে বিভোর হয়ে।
কিন্তু একবিংশ শতাব্দীর প্রাণীদের কাছে আপনার/আপনাদের ঘর একেকটা অপেরা হাউজ এবং আপনি/আপনারা সবচেয়ে খারাপ অভিনেতা।এখবর রাখেন?
ইতিহাস লিখলেন,পড়লেন,আবৃত্তি করলেন আর প্রচার করলেন।ভাবেন না সবখানে বিনা চ্যালেঞ্জে পার পেয়ে যাবেন!
সাবধান হওয়ার জন্য সময় আপনার দরোজায় বার বার কড়া নাড়বে না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

