somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথা কিন্তু সত্য

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন,
স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতি
কর্তৃত্ববাদী হয়ে ওঠার একপর্যায়ে একদলীয়
একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় রূপ
নিয়েছিল। এমনই এক প্রেক্ষাপটে
মতাদর্শগত কোন্দলে আওয়ামী লীগের
একটি বৃহৎ অংশ ১৯৭৫ সালের ১৫ আগস্ট
অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে। এর
ধারাবাহিকতায় ওই বছরের ৩ নভেম্বর
সেনাবাহিনীর একটি অংশ তৎকালীন
সেনাপ্রধান জিয়াউর রহমানকে
ক্যান্টনমেন্টে বন্দী করে।
৭ নভেম্বর উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে
পাঠানো এক বাণীতে বিএনপির
চেয়ারপারসন এসব কথা বলেন।
বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও
সংহতি দিবস হিসেবে পালন করে।
বাণীতে খালেদা জিয়া বলেন, ১৯৭৫
সালের ৭ নভেম্বর স্বাধীনতা ও
সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা
ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন
সব ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা
তাই জাতীয় জীবনে প্রেরণার উৎস। ওই দিন
সৈনিক-জনতা বন্দীদশা থেকে মুক্ত করেন
তাদের প্রিয় সেনাপতি জিয়াউর
রহমানকে।
খালেদা জিয়া বলেন, দেশ যখন অপশাসনে
নিপতিত হয়, তখন গণতন্ত্র, স্বাধীনতাযুদ্ধের
মূল্যবোধ-অঙ্গীকার হুমকির সম্মুখীন হয়।
বাংলাদেশে এখন একটি বিনা ভোটের
সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত। তারা দমন-
নিপীড়নের মধ্য দিয়ে জনগণের কণ্ঠরোধ
করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে
শুধুই ক্ষমতায় থাকতে বিভোর হয়ে উঠেছে।
এই দুঃশাসনের অবসান হওয়া জরুরি। জনগণ
যদি অবাধে ভোট দেওয়ার অধিকারটুকু
ফিরে পায়, তাহলেই তারা স্বৈরাচারী
শাসনের বিপক্ষে তাদের আকাঙ্খার
প্রতিফলন ঘটাতে পারবে।
তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনায় দেশের
সব জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির
ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×