somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীঘ্রই জিএসপি সুবিধা চাই

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোশাক শ্রমিকদের
কর্ম পরিবেশের ওপর জিএসপি পাওয়া না
পাওয়া নির্ভর করছে বলে মন্তব্য করেছেন
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা
স্টিফেনস বার্নিকাট।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে
বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক
বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে
বাংলাদেশকে আরো কিছু কাজ করতে হবে
বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী
তোফায়েল আহমেদের সঙ্গে প্রায় দুই
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এক যৌথ
ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন
রাষ্ট্রদূত।
অপরদিকে বাণিজ্যমন্ত্রী বলেছেন,
যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তির সাফল্য
নির্ভর করছে জিএসপি ফিরে পাওয়ার ওপর।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে
জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী
সাংবাদিকদের বলেন, ‘চলতি মাসের ২৩
তারিখ ওয়াশিংটনে টিকফার বৈঠক হবে।
ওই বৈঠকের বিষয় নিয়ে আজ আমাদের মধ্যে
দীর্ঘ আলোচনা হয়েছে। টিকফার
পাশাপাশি জিএসপিসহ অন্যান্য
দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
আমি রাষ্ট্রদূতকে বলেছি, জিএসপির ওপরে
নির্ভর করছে টিকফার ভবিষ্যৎ। জিএসপি
পাশ কাটিয়ে টিকফা সফল করা যাবে না।’
এ সময় মার্শা বার্নিকাট বলেন, ‘আমাদের
মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। টিকফা ও
ওয়াশিংটনের বৈঠকের বিভিন্ন বিষয়
নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি
জিএসপি নিয়েও কথা বলেছেন
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।’ টিকফার
বৈঠকের পর বাংলাদেশ যেন জিএসপি
সুবিধা ফেরত পায় সে জন্য তিনি কাজ
করবেন বলে জানান। সব শর্তপূরণের
মাধ্যমে বাংলাদেশ জিএসপি সুবিধা
ফিরে পাবে বলেও আশা ব্যক্ত করেন
তিনি।
বিফ্রিংয়ে বার্নিকাটের কাছে জানতে
চাওয়া হয় যে, বাংলাদেশের নীতি
নির্ধারকরা মনে করেন যে, মার্কিন
যুক্তরাষ্ট্রের দেওয়া সব শর্ত পূরণ করার
পরেও শুধুমাত্র রাজনৈতিক কারণে
বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে
দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে বার্নিকাট বলেন, ‘এটা ঠিক নয় যে
রাজনৈতিক কারণে সুবিধা দেওয়া হচ্ছে
না। কোনো রাজনৈতিক কারণে এই সুবিধা
বাতিল করা হয়নি। যুক্তরাষ্ট্র চায়
বাংলাদেশের পোশাক শ্রমিকরা
নিরাপদে থাকুক। পোশাক শ্রমিকদের কর্ম
পরিবেশের ওপর জিএসপি পাওয়া না
পাওয়া নির্ভর করছে। এছাড়া আমি অনেক
কারখানা পরিদর্শন করেছি। সেখানে
দেখেছি শ্রমিকরা খুব সুন্দর পরিবেশে
কাজ করছে।
জিএসপি সুবিধা পাওয়ার জন্য নতুন কোনো
শর্ত দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে
বার্নিকাট বলেন, ‘নতুন কোনো শর্ত দেওয়া
হয়নি। তবে জিএসপি ফিরে পাওয়ার জন্য
বাংলাদেশকে আরো কিছু কাজ করতে
হবে।’
এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা
আলোচনা করেছি যে আমরা ঐকমত্যের
ভিত্তিতে দুই দেশ কাজ করব। এবং তিনি
টিকফার বিষয়ে বেশ কিছু ইতিবাচক কথা
বলেছেন। জবাবে ওয়াশিংটনের বৈঠকে
বাংলাদেশ থেকে অংশ নিতে যাওয়া
প্রতিনিধিরা সবাই মিলে সেখানে
জিএসপির বিষয়টি জোরালোভাবে
উপস্থাপন করব বলে আমরা সিদ্ধান্ত
নিয়েছি।’
২০১৩ সালের ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের
সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা
ফোরাম চুক্তি (টিকফা) সই করে
বাংলাদেশ। দুই দেশের মধ্যে বাণিজ্য
বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী
করার লক্ষে চুক্তিটি সই করা হয়। চুক্তিতে
উভয় দেশের মধ্যে সেবা বাণিজ্যের
ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করা, মেধাস্বত্ব
বাস্তবায়ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার
মূলনীতি মেনে শ্রম অধিকার বাস্তবায়নসহ
বেশকিছু বিষয় রয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×