somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন লাভ হবে না!!

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে শিগগিরই সব দলের
অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ
নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক
গণতান্ত্রিক সরকার ফিরে আসার ব্যবস্থা
তরান্বিত করার এজেন্ডা নিয়ে ঢাকায়
আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ)
একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল।
আগামীকাল ১১ নভেম্বর ইউরোপিয়ান
এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) এর
দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক
পরিচালক উগো অ্যাস্তেতোর নেতৃত্বে তিন
সদস্যের এই প্রতিনিধি দলটি ঢাকার
উদ্দেশে রওয়ানা হচ্ছেন বলে জানা গেছে।
ঢাকায় অবস্থানকালে তারা ইউরোপিয়ান
ইউনিয়নের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে
নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও
নির্বাচন কমিশনসহ বিরোধী রাজনৈতিক
দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনায়
বসবেন। সরকারের উচ্চ পর্যায়ের
প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন ইইএএস
প্রতিনিধিরা।
ইতালিয়ান ডিপ্লোম্যাট উগো
অ্যাস্তোতো কিছুদিন আগেই ইউরোপিয়ান
ইউনিয়নের এশিয়া ও প্যাসিফিক এর
দায়িত্ব পেয়েছেন, একই সঙ্গে ক্যাথারিন
অ্যাস্টোনও যোগ দিয়েছেন। ঢাকায়
ইতালিয়ান নাগরিক হত্যার পরে
ইতালিয়ান এই ডিপ্লোম্যাটকে ইউনিয়নের
এক্সটার্নাল ডিপার্টম্যান্ট লিয়াজোর জন্য
এবং স্বচ্ছ অবাধ নির্বাচনী সংস্কৃতির
মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রবর্তনের
এই গুরু দায়িত্ব দিয়ে ঢাকায় মিশনে
পাঠানো বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা
হচ্ছে।
এদিকে ১১ নভেম্বর লন্ডনে আসছেন ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উগো
অ্যাস্তেতোর এই এক্সটার্নাল টিমের সঙ্গে
বিএনপির বৈদেশিক লিয়াজোর একটি
টিমের যোগসূত্র রয়েছে। একটি সূত্রের মতে,
খালেদা জিয়া নরেন্দ্র মোদির একটি
টিমের সঙ্গে ১৩ নভেম্বর বৈঠকের চেষ্টা
করছেন। খালেদা জিয়ার এই লিয়াজো
টিমই ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশ
সফরকারী টিমের সঙ্গে যোগাযোগ
সমন্বয়ের কাজ করছেন।
একটি রাজনৈতিক পলিসি মেকার সূত্র
দাবি করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং
মার্কিনিদের মধ্যস্থতায় বাংলাদেশে
আগাম নির্বাচনের জন্য ভারতকে রাজি
করা গেলেও বিএনপি এখনো অগোছালোই
রয়ে গেছে। ইতালিয়ান নাগরিকের
আকস্মিক হত্যাকাণ্ড না হলে
আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘে
বাংলাদেশের অর্জন দিয়ে সরকার আরো
অনেকদিন ভালো একটা ফর্মে থাকতে
পারতো। কিন্তু, এখন সেটা আর সম্ভব হচ্ছে
না। নির্বাচন যে অনেকটা এগিয়ে এসে হয়ে
যাবে- ভেতরে ভেতরে সে আলামত টের
পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের কাউন্সিল
ডিসেম্বরে হয়ে যাবে সেই প্রস্তুতি নেওয়া
হচ্ছে। বিএনপি এখনও কৌশল নির্ধারণ
করতে না পারলেও তাদের হয়ে
ইউরোপিয়ান ইউনিয়ন সামনে চলে এসেছে।
সরকারও ভেতরেও ভেতরে কাজ এগিয়ে
নিচ্ছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×