somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি।।
----------------------------------------
সালাম নিবেন। আশাকরি আল্লাহর রহমতে আপনি ভাল আছেন। আপনার উদ্দেশ্যে কয়েকজন উচ্চ শিক্ষিত সাধারণ শিক্ষার্থীর কিছু আবেগতাড়িত কথা:
আরব বসন্তের কথা আমরা সবাই জানি যা তিউনিসিয়ায় শুরু হয়ে মিশর, লিবিয়া ও সিরিয়া আক্রান্ত হয়ে পুরো আরবের শাসন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। তিউনিসিয়ার এক যুবক নাম বুয়াজিজি। বিশ্ববিদ্যালয় পাশ করা উচ্চ শিক্ষিত এক তরুন। চাকরি না পেয়ে সংসার চালাতে ফুটপাতে সবজি ও ফুলের দোকান দিয়েছিল। একদিন পুলিশ এসে তার ফুলসবজির দোকানটি উচ্ছেদ করে দিল। ক্ষোভ ও ঘৃণায় জনতার সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহুতি দিল। পরের দিন পত্রিকাতে ঘটনাটি প্রকাশ হলো। তারপরের ইতিহাস আমাদের সবারই জানা। বেন আলী, হোসনি মোবারক, গাদ্দাফি আজ আর নেই। বাসারের অবস্থাও সংকটাপন্ন, সিরিয়া চার বছর ধরে জ্বলছে। মৃত বুয়াজিজি এতটা শক্তিশালী তা কারো কল্পনাতেও ছিল না। প্রসঙ্গটি অবতারণার কারণ আমরা ও আমাদের পরিবার খুব কষ্টে দিনযাপন করছি। শুধু একটা চাকরির জন্য কতইনা দিন রাত খেটে মরছি, বইয়ের পাতায় চোখ রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়ছি। বয়স চলে যাচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী চাকরির মাঠ একটা যুদ্ধ ক্ষেত্র। সুযোগের সমতা ছাড়া কিভাবে আমরা জয়ী হব। সরকারী চাকরিতে কোঁটা ব্যবস্থা আমাদের ও আমাদের পরিবারের জন্য এখন একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখন সময় হয়েছে এটা সংস্কারের।
মাননীয় প্রধানমন্ত্রী, একজন কোঁটাধারী চার পাঁচটা চাকরি পরিবর্তন করছে সেখানে একটা চাকরির জন্য সাধারণ শিক্ষার্থীর পড়তে পড়তে ভাইভা দিতে দিতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই কোঁটাবৈষম্য আমাদের জন্য বিষকাঁটা হয়ে দাঁড়িয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন পাকিস্থানী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু শুরু করেছিলেন কিন্তু শেষ করে যেতে পারেননি। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে স্বাধীনতার চুয়াল্লিশ বছর পর সরকারী চাকরিতে ৫৬% কোটা ও কোটা সংরক্ষণ ব্যবস্থা থাকত না। সরকারী চাকরিতে কোটা থাকবে এটা স্বাভাবিক, যা পৃথিবীর অনেক দেশেই আছে। কিন্তু তাই বলে ৫৬% কোঁটা!!! মরার উপর খাড়ার গা কোঁটা সংরক্ষণ নীতি। বঙ্গবন্ধু আজ নেই কিন্তু তার আদর্শতো মরে যায় নি। বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের কান্না, অনুভূতি অনুভব করতে পারতেন। আপনি বঙ্গবন্ধু কন্যা, স্বাধীনতা রক্ষার ধারক ও বাহক। আপনি ছাড়া এই অসম বৈষম্য আর কে দূর করবে???
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিকট লক্ষ লক্ষ বেকার ও তাদের পরিবারের আকুল আবেদন এই কোঁটা পদ্ধতির সংস্কার করুন।।। আমাদেরকে যেন বুয়াজিজি হতে না হয়।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×