somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক টুকরো হাসি

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত প্রায় ৪ টা বাজে। সুবহে সাদিক হওয়ার আর বেশি বাকি নেই। ঢামেকের এমারজেন্সী ওয়ার্ডের সাবেক অপারেশন থিয়েটারে শুয়ে আছি। ক্ষত থেকে তখনও রক্ত ঝরছে টিপটিপ করে। ডাক্তার আসলেন ক্ষতে ব্যান্ডেজ বাধার জন্য। গজ কাপড় স্যাভলন এবং অন্যান্য সরঞ্জাম হাতে নিয়ে এগিয়ে আসলেন। আনমনে কথা বলতে বলতে বাম হাতটি ধরলেন।

ডাক্তারঃ ইস! হাত ফাটালেন কি করে মারামারি করেছিলেন নাকি?
আমার নির্বিকার উত্তরঃ আমি করিনি ওরাই করেছে।
ডাক্তারঃ ওরা মানে ?কারা এই বলে ভূত দেখার মত চমকে উঠে আমার মুখের দিকে তাকালেন-

আর যায় কোথায়! মুখে খোচা খোচা দাড়ি ট্রাউজার টাখনুর উপর দিয়ে কাটা। শত অত্যাচারে বিধ্বস্ত চেহারার মাঝে ও মুখে এক টুকরো হাসি লেগে আছে।
আমিঃ কি ব্যাপার চমকে উঠলেন যে!
ডাক্তারঃ আপনি অমুক দল করেন ?
আমিঃ সেই সন্দেহ করেই ওরা আমাকে মেরেছে।
ডাক্তারঃ আপনাকে এখানে এনেছে কে?
আমিঃ ভাইদের সাথে এসেছি।
ডাক্তার কাজ থামিয়ে ব্যান্ডেজের সরঞ্জাম পাশে রেখে সোজা হয়ে দাড়ালেন। হাত চলে গেল পকেটে। মোবাইল বের করে কোথাও ফোন করার চেষ্টা করলেন। তা দেখে রাহাত বলল পুলিশকে ফোন করার দরকার নাই।
ডাক্তারঃ মানে! আপনি কিভাবে বুঝলেন আমি পুলিশে ফোন করছি? এখানে ব্যান্ডেজের জন্য যা যা দরকার সবই আছে, আপনি চমকে উঠে যখনই পকেট থেকে মোবাইল বের করতে গেলেন তখন আপনার পকেট থেকে একটি ভিজিটিং কার্ড পড়েছে। ওটা পড়েই বুঝলাম আমি যে মতাদর্শ ধারন করি তা আপনার আদর্শের সাথে মহা সাংঘর্শিক।
তিনি একটু হেসে বললেন “আপনারা আসলেই কথার মারপ্যাচে মানুষের মন জয় করতে পারেন”। আমি বললামঃ আপনিও ফেদে গেলেন নাকি?
আমি বললাম “আপনার কষ্ট করে ফোন দেয়ার দরকার নেই এজন্যই বললাম যে আমি পুলিশ ভাইদের কাধে ভর দিয়েই এসেছি”।
তিনি অবিশ্বাসের ভঙ্গিতে আমার মুখের দিকে হা করে তাকিয়ে রইলেন। আমি তার বিস্ময় কাটানোর জন্য খুড়িয়ে খুড়িয়ে OT রুমের দরজার কাছে গিয়ে ডাক দিলাম “কালাম ভাই! একটু পানির ব্যবস্থা করা দরকার”। ডিউটি অফিসার দরজার কাছে এসে বললেন “কিছু লাগবে ভাই”? আমি বললাম “আজান হচ্ছে নামাজ আদায় করা দরকার”। ততক্ষণে আমার পিছনে এসে দাড়িয়েছেন ডাক্তার। তিনি আমাকে ভিতরে নিয়ে বললেন “ভাই! আমি আপনার নামাজের ব্যবস্থা করে দিচ্ছি, তার আগে আপনার ব্যান্ডেজটা শেষ করে নিই। আমি তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালাম। মুখ থেকে অজান্তেই বের হয়ে এল والله في عون العبد ما كان العبد في عون أخيه
ডাক্তার সাহেব বুঝতে না পেরে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি বাংলা তর্জমা করে বললাম আমাদের নবী সাঃ বলেছেন “যে ব্যক্তি ।তার অন্য কোন ভাইয়ের সাহায্য করে আল্লাহ তায়ালা নিজেই তাকে সাহায্য করেন”। আমি হয়ত কারো বিপদে সাহায্য করেছিলাম তাই আল্লাহ তায়ালা পুলিশ ভাইদের এবং আপনার মাধ্যমে আমার সাহায্য করছেন। আবার আপনারাই আবার হয়ত অন্য কারো মাধ্যমে সাহায্যপ্রাপ্ত হবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×