somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্র পুলিশকে আপনার পুলিশ কবে ট্রেনিং দেবে মাননীয় আইজিপি ?

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুনিয়ার একমাত্র দেশ মনেহয় বাংলাদেশ, যেখানে পুলিশকে দেখলে জনগন নিরাপত্তা বোধ করার পরিবর্তে অনিরাপত্তা ও অস্বস্তি বোধ করে। সেই দেশেরই পুলিশ প্রধান আজকে বলেছেন, বাংলাদেশ পুলিশের মতো সফলতা যুক্তরাষ্ট্রও দেখাতে পারেনি !!

জঙ্গি জুজুর ভয় না থাকলে আইজিপির এমন উক্তিতে নিশ্চিত অনুষ্ঠানস্থলের শ্রোতাবৃন্দ উচ্চস্বরে “আল্লাহু আকবার” বলে উঠতেন!!

তবে তিনি যেই বিষয়ে সফলতার বাজনা বাজালেন, সেই বিষয়ে সফলতার গন্ধও না পেলেও এক দিক দিয়ে ওনারা বেশ সফল। বিনা নির্বাচনে বিনা ভোটে বিনা জনসমর্থনের একটি অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে গুম, খুন, অপহরন, রাজনৈতিক বক্তব্যসহ যাবতীয় সহযোগিতা করে ওনারা পৃথিবীর বুকে নজির স্থাপন করেছেন। এই দিক দিয়ে ওনার বাহিনী যুক্তরাষ্ট্র কেনো সকল দেশের চাইতেই সফল।

এই তো বেশি দিন আগে নয়, মাত্র ৩ বছর আগেও অর্থাৎ ২০১৩ সালে আপনার পুলিশ বাহিনী দূর্নীতিতে রাজনৈতিক দলের সাথে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের ৯৩ ভাগ মানুষ মনে করে আপনারা দূর্নীতিতে সেরা। বলতে পারেন এই তিন বছরে আপনারা টেবিলটাকে উল্টে দিয়েছেন। উহু....। এই তো মাত্র দুদিন আগে হিউম্যান রাইটস ওয়াচ আপনাদের হাজারো অপকর্মের মাত্র একটি দিক নিয়ে প্রতিবেদন ও ভিডিও তৈরি করেছে। যেটা বিবিসি বাংলা রেডিওতেও প্রচার করা হয়। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পঙ্গু করে দেয়া হচ্ছে। এবং এই নির্মমতা ২০১৩ সাল থেকেই ব্যাপক মাত্রায় করে আসছে পুলিশ।



মাননীয় আইজিপিকে বলবো, আপনাদের সফলতার নমুনা দেখতে বেশি দূরে যাওয়ার দরকার নেই, যেই জনগনকে বিনা কারনে বিনা অপরাধে গুম হত্যা অপহরন করছেন, গুলি করে পঙ্গু বানিয়ে দিচ্ছেন সেই শত্রু জনগনের কাছেও যাবার দরকার নেই, ঘরে বসেই প্রথম আলো পত্রিকার ফেসবুক পেজে আপনার মন্তব্যের নিউজটার কমেন্টগুলো পড়ে দেখেন। খুব সহজেই আপনার সফলতার নমুনা দেখতে পাবেন।

৪ ঘন্টায় আঠারোশত এর মত কমেন্ট পড়েছে। আমি যতগুলো দেখেছি এরমধ্যে একটাও পুলিশের পক্ষের কমেন্ট দেখিনি। হুম, জামাতি নয়াদিগন্ত নয়, সেকুলার আওয়ামী প্রথম আলোতেই এই চিত্র। পাঠকরাও দেখে আসতে পারেন বাংলাদেশের পুলিশের সফলতার নমুনা। সবচেয়ে বেশি লাইক পাওয়া কয়েকটি মন্তব্য স্ক্রীনসট ও লেখার মাধ্যমে তুলে ধরলাম এখানে -

“রাতে নির্জন মোড়ে মানুষের টাকা কেড়ে নেয়, কোচে ইয়াবা ঢুকিয়ে দেয়, ২ লাখ টাকায় পঙ্গু করে, ৬ লাখ টাকায় খুন করে, চালকসমিতি থেকে টাকা খেয়ে ব্যস্ত মোড়ে গাড়ি রাখতে দেয়, নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেয়, চোর-ডাকাতের সাথে দোস্তি ও ব্যবসা করে, দুর্নীতিবাজদের সহযোগিতা করে, নিজেরা দুর্নীতিতে ২য় স্থান অধিকার করে,,, এমন অহরহ উদাহরণ আছে। আর কী কী সফলতা লাগবে? এমন সফল বাহিনী দুনিয়াতে আর নেই।”




“গায়ে জ্বর আইছিলো,,,,,নিউজটা দেইখা জ্বর চইলা গেছে।
হয়ত,,,টাইফয়েডয়ের জীবাণুগুলোও আইজিপিরে ঘৃণা করে”


“ পৃথিবীর ইতিহাসে আমরাই একমাত্র জাতি যারা পুলিশ দেখে স্বস্তি না পেয়ে বরং আরো অস্বস্তিতে ভোগি। ”

“হ আইজিপি সাব, তোমাগো তো আদালত ও লাগে না, কোনমতে জামাত বিএনপি হইলেই তো হইল-ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ- এই পৃথিবী থিক্কাই out. All credit goes to Bangladesh police.”

“পুলিশ ঘুসের বদলে, অাসামির বউ কে ধর্ষণ করে। অার অাপনারা বলতেছন সফলতা !!!!!ছি: ছি:”

“পৃথিবীটা এমন লজ্জাহীন আর গালাবাজীর হয়ে গেল কেন? দয়া করে নিজে নিজের নাম করে বড় না হয়ে যাদের দেখার জন্য আপনারা বেতন ভাতা নিচ্ছেন তাদের মুখ দিয়ে শুনেন আপনারা কি?”

“পৃথিবীর ইতিহাসে এত নির্মম, নির্দয়,নির্লজ্জ, বেহায়া পুলিশ আর কোন দেশে নাই”।

লেখার শিরোনামটাও একজনের করা মন্তব্য থেকেই নেয়া। আবারও বলি, মাননীয় আইজিপি, যুক্তরাষ্ট্র পুলিশকে আপনার পুলিশ কবে ট্রেনিং দেবে??
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১:০২
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×