হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি।
এরকমই মনে হচ্ছে সামহোয়্যার ইন ব্লগকে।
ব্লগে ভাল লেখকের সংখ্যা দিন দিন কমে আসছে। আজ এক্সিডেন্টালি চোখে পড়ল ব্লগের খুব ভাল এবং মারাত্মক ট্যালেন্টেড কিছু লেখক ব্লগস্পটে ইউনিকোডে ব্লগ খুলে সেখানেই পসার জমিয়ে বসেছেন। সামহোয়ারে চলাফেরা কমিয়ে দিয়েছেন। এদিকে মা বাপ হারা সামহোয়ারে ব্লাডিং ফ্লাডিং সব সমান তালে চলছে। চলছে গালাগালি, কে কার চেয়ে ভাল তাই প্রতিপন্নের হাস্যকর চেষ্টা। এই চেষ্টার ধারাটা একটু মজার, অন্যজনকে নিজের কল্পনায় নিচে নামিয়ে চলে নিজেকে আরেকটু উপরে ভাবার প্রসেস।
এই ব্যপারটা বুঝি না, সবাই নিজেকে মশাল হাতে দেঁৗড় দেয়ার একমাত্র সুযোগ্য ক্যান্ডিডেইট মনে করে কোন কারণে। কেন যেন বুঝতে পারে না, মশাল হাতে খুব দুর গন্তব্যে পৌছতে হলে একজন দুইজন সাতজনে হয় না। লাগে অনেক অনেক মানুষ। সহনশীলতা। সবাইকে সম্মান, শ্রদ্ধা করার সাহস। যে যেখান থেকে মশাল নিয়ে দেঁৗড় দিতে পারবে, তার থাকা দরকার ঠিক সেখানে।
মানুষ হিসেবে কি অন্ধ আমরা! সাইকেল চালানোর সময় ভুলে যাই সারাক্ষণ চাকার দিকে তাকিয়ে থাকলে গন্তব্যে পেঁৗছানোর সম্ভবনা একটু কমই। আবার খুব দুরের গন্তব্যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে স্পীড ব্রেকারে উষ্টা খেয়ে উল্টে পড়বই।
নিজের প্রতি নিজের এক্সপেক্টেশন কতবার পূরণ করতে ব্যর্থ হই! অন্যের কাছ থেকে কি আশা করব? কেন আশা করব? কোন অধিকারে আশা করব? বিশেষত যাদের সাথে আমার ভাল খারাপ কোন ধরণের সম্পর্কই নেই?
এই বলে নিজেকে চুপ করিয়ে রাখা শিখছি। গালে হাত দিয়ে বসে 'খেল' দেখি। ঠোঁটের কোণ হাসিতে হালকা বেঁকে যাওয়া। চোখের কোণে একটু কষ্ট।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



