কবিতা চেনা
০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা বুঝি নি কস্মিনকালেও। স্কুলের জন্য 'পদ্য' নামক যন্ত্রণাটা সহ্য করেছি কেবলই সহ্য করতে হবে বলে। ভাইয়ার নোট ঘেটে, ক্লাসে টিচারের কথাগুলো টুকে কোন মতে একটা উত্তর দাঁড় করাতাম কবিকে বকতে বকতে।
বুঝিনি বলেই ভালবাসতে পারি নি কখনও। বুঝা আর জানার চেষ্টাই করিনি যে। চেষ্টা শুরু করেছিলাম তিন বছর আগে। জন্মদিনে পাওয়া শ্রেষ্ঠ উপহারটা দিয়ে। কালো কালো অক্ষরগুলোতে কি সুখ জড়ানো ছিল! এরপর থেকে সাপ্তাহিক কিংবা মাসিক চেষ্টা চলে।
কিছুদিন আগে টের পেলাম, কারও কারও কণ্ঠের অনুভূতির স্পর্শ পেয়ে কবিতারা জীবন পায়। প্রান পাওয়া শব্দগুলো কি অদ্ভূত পটুতায় নেচে নেচে ছুঁয়ে দিয়ে যায়। জাগিয়ে দিয়ে যায় তীব্র অস্থিরতায়। ঘোর লাগিয়ে দিয়ে যায়। খুব ইচ্ছা করে অনুভূতির সাগরে রুদ্ধ শ্বাসে ডুব দিয়ে অ-চি-ন পুরে হারিয়ে যেতে...
আজ খুব ইচ্ছা করছিল!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন
ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬

খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।
বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে মরছে মাথা খুঁটে।
কত কাজই তো...
...বাকিটুকু পড়ুন