ডিনারে ঢুকেই একটু থমকে দিয়েছিলাম। পুরো হল ঘরটা আলোয় ঝকমক করছে। হেভি হাই ফাই অবস্থা। আমি এত বড় জায়গায়, এত ফর্মাল পার্টিতে আগে কখনও যাই নি। তৈরি হওয়ার সময় ডিনার যে 'ডিনার' সেটাও সেভাবে বুঝি নি। পাঁচ মিনিটে রেডি হয়েছিলাম। হ্যাঙার থেকে আগের দিন ইউনিতে পড়া জিনসের জ্যাকেট, ফতুয়া, স্কার্ট আর হিজাব কোন মতে টেনে নামিয়ে পড়ে এসেছি। হানান ডোভারকে দেখে অবশ্য মনে হল খুব খারাপ কিছু করি নি। ওনাকে গত বছর একটা অনুষ্ঠানে যেই বোরখা আর স্কার্ফ সহ দেখেছি, তাই পড়ে চলে এসেছেন। ইমুর অবস্থাও বেশি সুবিধার না। যাক বাঁচা গেল! টেবিল নম্বর মিলিয়ে বসে পড়লাম। বেশ কিছু মানুষের সাথে পরিচয় হল। আমাদের উল্টা দিকে বসেছিল নব বিবাহিত দম্পত্তি। ওদের রসায়নটা উপভোগ করার মত ছিল!
সব ক'টা বক্তৃতাই দারুণ লেগেছি। হয়তো মানুষগুলো আমার চোখে খুব বড় বলেই। কি নি:স্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন অন্য মানুষের ভালো চিন্তা করে। কানাডার ডক্টর মিয়ার কথাগুলো এখনও খুব মনে পড়ছে। বলছিলেন, তোমরা যারা এখানে এসেছ, তারা সবাই সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে চাও বুঝতে পারছি। আমি গত চলি্লশ বছরের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলতে চাই, মন দিয়ে শুনো। ঠকবে না। মানুষের জন্যই তোমাদের কাজ। মানুষের কষ্ট দূর করা তোমাদের কাজ। সব রকমের চেষ্টা করবে। তবে কখনই, কখনই, কষ্টগুলো নিজের কাঁধে নিয়ে নিবে না। তাহলে কাঁধের বোঝার জ্বালায় খুব বেশিদিন হাঁটতে পারবে না।
হাসি পাচ্ছিল কথাগুলো শুনে। তাই তো বলি, কেন কিছুদিন পর পর বিশ্রামের দরকার হয়!
[link|http://www.famsy.com/salam/Ozstereo81.htm|RvKvwiqv g
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



