কখনও কখনও বিশেষ ঘটনা ঘটার কারণে বিশেষ কিছু শব্দের সাথে অন্য রকম অর্থ জড়িয়ে যায়, নিজেস্ব মানুষগুলোর সাথে। শব্দগুলো উচ্চারিত হলেই বিশেষ বিশেষ স্মৃতি মনে পড়ে। ভিন্ন মাত্রায় অর্থবহ হয়ে উঠে একই কথা, যা অন্যদের কাছে খুব সাধারন।
ব্লগে 'আস্ত' কথাটার রূপান্তর অনেকটা এই পর্যায়ে পড়ে
। 'ফব' হল আমাদের বন্ধুদের জগতে তেমন একটা শব্দ। এফ ও বি, ফব শব্দের উৎপত্তি হয়েছে, ফ্রেশ অফ দ্যা বোট হিসেবে। অস্ট্রেলিয়ায় ইলিগ্যাল মাইগ্র্যান্টরা সাগর পথে এসে, বোট থেকে ঝাপ দিয়ে অস্ট্রেলিয়ার তীরে উঠে। ইলিগ্যাল মাইগ্র্যান্টদের অবজ্ঞা করার জন্যই শব্দটার উৎপত্তি। কিন্তু আমাদের কাছে ফব হল 'ফ্রেশ অফ বাংলাদেশ'। অতি মাত্রায় বাংলাদেশী খাবার প্রীতি, বাংলা বই প্রীতি, বাংলা গান প্রীতি, শাড়ি আর কাজল প্রীতি ইত্যাদি নিয়ে বন্ধুরা ক্ষেপানোর চেষ্টা করে ফব বলে। কিন্তু আমি ক্ষেপবো কেন? আমি যে গর্বিত ফব!বাংলাদেশের বন্ধুদের মধ্যে তেমন কিছু শব্দ ছিল 'সোডা', 'স্টারস' (সবার নামের অদ্যাক্ষর দিয়ে শব্দটা তৈরি হত), এবি আপা ইত্যাদি ইত্যাদি। আমাদের স্কুলে আমাদের শাখায় যারা পড়েছে, তাদের কাছে সুভাষ স্যারের কানমলার অর্থই আলাদা ছিল, যা অন্য কেউ বুঝতে পারত না! টুমুকে আমি ডাকতাম 'মেয়ে', কারণ ও আমার চেয়েও অনেক বেশি অনুভূতিপ্রবন মারাত্মক রকমের 'মেয়ে' ছিল। আসার আগে আমাকে দেয়া গিফটে লিখে দিয়েছে, 'তোমার মেয়ে... মানে ঠিক তোমার না... মেয়ে... মানে মেয়ে'।
কামরান ভাইয়া আর আমার মধ্যে সমোঝোতার শব্দ ছিল 'ট্রান্সপোর্টার'। আমার মতে 'মা' হচ্ছে যে কোন জীবের জন্য স্রষ্টার সবচেয়ে বড় উপহার। আমরা সাধারনেরা একটা 'মা' নিয়েই সন্তুষ্ট থাকি, কৃতজ্ঞ বোধ করি। কামরান ভাইয়ার প্রতি স্রষ্টা বিশেষ কৃপা করে দুইটা মা দিয়েছেন। একজন মা, যিনি ওকে জন্মের আগ অব্দি নিজের শরীরে বড় করেছেন। আরেক জন মা আমার মা। জন্মের পরে প্রয়োজনীয় পুষ্টি দুধ রূপে যার থেকে পেয়েছে। আমার দুধ ভাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


