somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় অবদান, ছোট অবদান

১৮ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাপড় দিয়ে পচন ঢাকা যায়, রোধ করা যায় না বটে। তবে পচনের কারণ ব্যাকটেরিয়া। কখনও কোথাও ক্ষত হলে সেটা সারানোর ব্যবস্থা না করে, ব্যাকটেরিয়া ব্রিডিং স্পট করে রাখলে পচন বাড়তেই থাকে ক্রমাগত। কাপড় দিয়ে ঢাকা না ঢাকা খুব বেশি কিছু করে না। তবে, কাপড়টাই পচন হওয়ার কারণ না, কখনও হতে পারে না। তবু কেউ কেউ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তেমনটা দেখানোর চেষ্টা করে থাকেন, বরাবর, প্রতিবার। কোন পচন কাপড়ে ঢাকা থাকলেই লাফিয়ে উঠেন, যেন সব কাপড়ের নিচেই পচন।

অ্যাসাইনমেন্টের জন্য নেটে সাইকোলজি জার্নালগুলো ঘাটাঘাটি করছিলাম। অনেকটা এলোমেলোই। তখন একেবারেই অপ্রত্যাশিত ভাবে সালমা ইয়াকুবের একটা জার্নাল আর্টিকেল হাতের কাছে পেয়েছিলাম। খুবই মজা পেলাম পড়ে। দ্রুত গুগল সার্চ করলাম লেখিকা সম্পর্কে আরও কিছু পাওয়ার জন্য। যা পেলাম, তাতে বহুত আনন্দ পেলাম। সালমা ইয়াকুব ইংল্যান্ডের জর্জ গ্যালাওয়ির দল রেসপেক্ট থেকে নির্বাচিত লোকাল রিপ্রেজেন্টেটিভ, বার্মিংহাম সিটি কাউন্সিলের। ৪৯% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি এবছরই। হ্যা, আমার প্রথম দেশ বাংলাদেশে রোল মডেল পাই না একদম, কিন্তু আমার জন্মভূমিতে তো পেলাম একজনকে! যিনি ইসলামের মৌলিকতায় বিশ্বাসী এবং হিজাব পড়েন। ওহ, জর্জ গ্যালাওয়ি সম্পর্কে যারা জানেন না, তারা ব্লগার অরূপের ব্লগ ঘাটলেই পেয়ে যাবেন জর্জ গ্যালাওয়ির গরম বক্তৃতা। জর্জ গ্যালাওয়ি প্যালেস্টাইন প্রসংগে ভীষণ সত্যি কথা বলে আসছেন গত বিশ বছর ধরে, ম্যানিপুলেটিভ মিডিয়ার সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে তিনি এমন সব সত্য কথা বলেছেন, যেগুলো বলার সাহস আমাদের মুসলিমদের নেই, তাই লজ্জায় মাথা বার বার কাটা পড়ে। অবশেষে, সালমা ইয়াকুব, একজন মুসলিম নারী সাহসী হয়ে এগিয়ে এসেছেন এবং এই রাজনীতিতে জড়িয়ে নিয়েছেন নিজেকে। কিশোরী বয়সে সালমা ইয়াকুব একবার খ্রীষ্টিয়ানিতে কনভার্ট করার কথা ভেবেছিলেন, মিডিয়াগুলোতে মুসলিম দেশগুলোতে নারীর অত্যাচারিত হওয়ার কথা যেভাবে বলে সেগুলো দেখে। পড়াশোনা করে আস্তে আস্তে জেনেছেন, তার কোনটার জন্যই ইসলাম দায়ী নয়, বরং ইসলামের অনুপস্থিতিতে অনেক আগের গোত্রীয় ব্যপার স্যপার ঢুকে নারীকে অত্যাচারিত করছে। সব বুঝার পরে, ১৮ হতেই হিজাব ধরেছেন। ৯/১১ এর পরে একবার শপিঙে যাওয়ার পরে একজন লোক তার গায়ে থুথু মেরেছিল, সেই থেকে তিনি নতুন করে ভেবেছেন, তিনি কি করছেন, কতটুকু করতে পারবেন, কতটুকু তার করা উচিত, এই অবস্থার প্রেক্ষাপটে অবস্থার উন্নতির জন্য। তখনই জর্জ গ্যালাওয়ির সাথে রাজনীতিতে জড়িয়ে পড়েন। ৩৫ বছর বয়সী তিন সন্তানের মা সালমা ইয়াকুব ইংল্যান্ডে মুসলিম এবং অমুসলিম কমিউনিটির জন্য কিছু করার স্বপ্ন দেখেন (ঠিক যেমনটা একজন মুসলিমের হওয়া উচিত!)। তাঁর বড় অবদান অবশ্যই এই কিছু করতে চাওয়া, নিজের যোগ্যতাকে কাজে লাগানো সমাজের উন্নতির জন্য। আর খুব সুক্ষ্ম অবদান হলো, ইসলামের ধারক হয়ে বাইরে বেড়িয়ে আসা।

!@@!201873 এবং নেটের বিভিন্ন জায়গায় সালমা ইয়াকুব সম্পর্কে পড়ে মনে হলো, যাক, একজন তো এগিয়ে এসেছেন! ইসলামকে ধারণ করেন তিনি। আমরা চারিদিকে এমন মানুষদের খুব বেশি দেখি, যারা ইসলামের খোলসটাকে ধারণ করে, ইসলামকে ধারণ করে না। একটু অন্যরকম সমস্যা হয় তাতে, আমরা সব পিছিয়ে পড়ার জন্য ইসলামকে দোষ দিতে শিখি। শুধু খোলস ধারকদের প্রতি তাই ক্ষোভ হয়। একই সাথে হতাশবাদী, সমালোচনা স্বর্বস্র মানুষের সামনে দাঁড়িয়ে এই মানুষগুলোকে আকুল হয়ে খুঁজি। খুঁজে পেলে শান্তি লাগে। আর শক্তি পাই, কচি কচি মনগুলোকে স্বপ্ন দেখাতে পারি নিজের সবটুকু দিয়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×