somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেহেস্তের টিকেট এত সোজা? - 2

২৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহর কাছে একটা পুরো জাতিকে ধ্বংস করার মত অন্যায়।

ফিলিস্তিন ছাড়া, পৃথিবীর অন্য কোন জায়গায় আমি শাহাদাত শাহাদাত করে নিজেকে উড়িয়ে দেয়ার অর্থ বুঝি না। স্রেফ পাগলামি মনে হয়।

বুঝি এ চিন্তা প্রতিবদ্ধকতার কারণে হয়। বেশির ভাগ ক্ষেত্রেই আত্মঘাতী বোমাবাজেরা গরীব থাকে। জীবনের প্রতি হতাশ কম বয়সী কিশোরদের বুঝানোর জন্য কুরআনের দুই একটা আংশিক আয়াতই সহজ। তারপরে, তারা সহজ সরল উপায়ে পৃথিবী ছেড়ে বিনা হিসেবে জান্নাতের টিকেট পেয়ে যাওয়ার লোভে সহজেই ফাঁদে পা দেয়।

ওদের কি কেউ বলে দিবে সেই হাদীসটা, যখন এক যুদ্ধে একজন সাহাবী যুদ্ধে প্রচুর শত্রুসেনা মারার পরেও রাসুলের (সা) মন্তব্য ছিলো, ও সোজা জাহান্নামে যাবে। সাহাবীরা খুব অবাক হলো, চোখের সামনে শহীদ হলো জলজ্যান্ত মানুষটা! রাসুল (সা) বুঝিয়ে বলেছিলেন, লোকটা সারা শরীরে আঘাত নিয়ে মৃত্যুর কষ্ট থেকে পালিয়ে যাওয়ার জন্য শেষ মুহূর্তে নিজেই নিজেকে হত্যা করেছে।

শহীদ হওয়ার অর্থ আত্মত্যাগ। যে পৃথিবী থেকে পালানো বন্ধ করতে পারলো না শেষ অব্দি, সে কি করে আত্মত্যাগী হলো? আর শাহাদাতের ইচ্ছার সাথে অন্য কোন ইচ্ছার মিল মিশ খাওয়ানো যাবে না। পৃথিবী আর ভাল্লাগছে না, তাই মরলাম, আর আশা করবো, জান্নাতের ফ্রি টিকেট? এত রিডিকুলাসলি প্যারালজিক দিয়ে এদের ইসলাম কে বুঝিয়েছে?

আত্মত্যাগের অর্থ ওরা জানে না। ওরা জানে না, অনাহার আর পাপাচারে ভরা পৃথিবী থেকে পালানোর ইচ্ছা করারও নিয়ম নেই। নিজের দুর্বল হাতগুলো দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে শেষ অব্দি, পৃথিবী ধ্বংসের সময় চলে আসলেও। আশা ছাড়া যাবে না, করার ইচ্ছা ছাড়া যাবে না।

ওরা জানে না, বিভিন্ন হাদীসে শহীদদের পরিচয় দেয়ার সময় বলা হয়েছে শুধু যুদ্ধক্ষেত্রে মৃত মানুষেরা না, পরিশুদ্ধ নিয়ত থাকলে নিজের সম্পত্তি রক্ষা করতে গিয়ে মারা গেলে, কোন অসুস্থতায় মারা গেলে, প্রাকৃতিক দুর্যোগ বা অপঘাতে মারা গেলে সবাই শহীদ। ওরা কেবল জীবন থেকে পালানোর উদ্দেশ্যে যেই ধ্বংসের পথ বেছে নিচ্ছে, সেটা কোন ভাবেই শাহাদাত নয়! ওরা বুঝে না, ঠিক অতটুকু বিবেকবুদ্ধি ব্যবহার করে পৃথিবী জয়ের স্বপ্ন দেখা যে কত হাস্যকর? ওরা কি সত্যিই আল্লাহকে চিনেন? একজন ন্যায়বিচারক এরকম ইমপেয়ারড লজিক দিবেন কি করে?

আমাদের শেষ নি:শ্বাস পর্যন্ত সৃষ্টিশীল কাজ করে যেতে হবে। লোকে বলে ধ্বংস দিয়ে সৃষ্টি শুরু হয়। দেখুন, বিল্ডিং রিপ্লেইস করার জন্য ভাঙতে হয়। কিন্তু নতুন বিল্ডিং গড়ার অর্থ, লোকবল, সুনির্দিষ্ট প্ল্যান ছাড়াই বিল্ডিং ভেঙে ফেললে সেটাকে সৃষ্টির উদ্দেশ্যে ভাঙা বলে না। নেহায়তই ভাঙার জন্য ভাঙা বলে। জঙ্গীবাদীরা তাই করে! কোন যুক্তিতে তাহলে তারা নিজেদের বেহেস্তের টিকেটের সোল এজেন্ট ভাবে?

"Do men think that they will be left alone on saying 'We believe', and that they will not be tested? We did test those before them, and Allah will certainly know those who are true from those who are false. " (29: 2-3)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×