ছবিটা তোলা হয়েছে মোবাইলের ক্যামেরা দিয়ে, সিটি রেইলের ট্রেইনে বসে। নিজের মোবাইলের ব্যাটারি নষ্ট, তাই ভাইয়ার পুরানো মোবাইলের ক্যামেরায় পঁচা কোয়ালিটির ছবিটা তোলা হলো। ছবির কোয়ালিটি মুখ্য না, উদ্দেশ্যও শিল্পচর্চা না। দিনটা বড় সুন্দর গেল, সাগর তীরে হাজার ফুট উপরের আকাশ ছুঁয়ে বড় হওয়া বুনো ফুলের গুচ্ছটাকে মনে রাখতে হবে যে। ছবিতে গন্ধ সাঁটানো গেলে তাও দিতাম, বুনো গন্ধটা অনেক অনেক দিন পরেও মনে করিয়ে দিত বেহিসেবী, বুনো পাগলামীতে ভরা সৌন্দর্য দিনের কথা। খুব ভাল লাগার কথা। নোনা জল আর আকাশ ছুঁয়ে আসা জীবনের কথা।
সব কিছুর সামনে ব্লগের ফালতু টপিকের রাজাউজির মারা পোস্টাপোস্টির অর্থহীন চর্বিতচর্বন বড় বিরক্তিকর লাগছে যে!
গুড মর্নিং সান শাইন, দ্যা আর্থ সেইজ হ্যালো।
পৃথিবী সুখে থাক। সব্বাই সুখে থাক।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:০৫