somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুনবেন কী! আস্তিক নাস্তিক, বামপন্থী ডানপন্থী, আওয়ামী লীগার, বিএনপি, জামায়াত, শাহবাগী, শাপলা চত্বরী, বুদ্ধিজীবী, সাংবাদিক, র‌্যাব পুলিশ--- পুরো বাঙ্গালী জাতিকে বলছি।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যেকটা ফেসবুক সেলিব্রেটি, প্রায় প্রত্যেক বুদ্ধিজীবী, প্রায় প্রত্যেক সাংবাদিকগণ বর্তমানে যার দলীয় পক্ষ নিয়ে কথা বলছেন। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কেউই জাতীয় ঐক্যের কথা বলছেন না। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যত কোথায় গিয়ে দাড়াবে তা কি চিন্তা করে দেখেছেন? আমি মনে করি অনেকেই এখন ধীরে হলেও বিষয়টা উপলব্ধি করতে পারছেন প্রতিদিন ৪/৫টি লাশ হওয়ার মাধ্যমে। কিন্তু জীবিতরা হয়তো তেমন বুঝতে পারছেন না। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই বুঝতে পারবেন। কিন্তু তখন খুব দেরি হয়ে যাবে। ঐক্যের কথা বলার এখনই সময়। কে আস্তিক, কে নাস্তিক আর কে বামপন্থী কে ডানপন্থী, কে স্বাধীনতা পন্থী আর কে স্বাধীনতা বিরোধী, কে শাহাবাগী কে শাপলা চত্ত্বরী ইত্যাদি প্রশ্ন তুলে ক্রমশ আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। কিন্তু আমাদের হওয়ার কথা ছিল আমরা বাংলাদেশ নামক এই স্বাধীন ভূ-খণ্ডের অধিবাসী। আমরা ৯০ শতাংশ মানুষই এখানে ইসলামে বিশ্বাসী। সুতরাং আমাদের মধ্যে কোন বিভেদ থাকা যাবে না। এক জাতি, এক দেশই হওয়া উচিত আমাদের মূল শ্লোগান। আমার কথায় কারো দ্বিমত থাকতে পারে। তবে সেটা জাতির জন্য ভুল মত। তাই আসুন সকল মত পথ ভুলে গিয়ে আল্লাহর দেওয়া মানদণ্ড দিয়ে নিজেদের জীবন পরিচালনা করি। তবে সেটা ধর্মব্যবসায়ীদের স্বার্থরক্ষাকারী বানানো মানদণ্ড নয়। আল্লাহ ও রসুলের দেওয়া প্রকৃত মানদণ্ডের আলোকে।

খেয়াল হবে কী? ঐক্য না হলে পস্তাতে হবে। যে যত আওয়ামী লীগার, যত বিএনপি, যতবড় জামায়াতী, যতবড় চেতনাধারীই হোন না কেন-আগুন প্রত্যেকের ঘরেই লাগবে। কেউ বাচতে পারবেন না। বায়বীয় বিষয় নিয়ে ঐক্য নষ্ট করে নিজের পায়ে নিজেরা আর কুড়াল মারবেন না।

মনে রাখবেন পাকিস্তানপন্থীদের ভাগ্য রচিত হয়ে গেছে ১৯৭১ সালেই। তাদের আত্মসম্মানবোধ থাকলে তাদের উচিত ছিল দেশ ত্যাগ করা নয় যুদ্ধ করতে করতে মরে যাওয়া । কিন্তু এই কাপুরুষের দল হেকমত করে একটি স্বাধীন দেশে বাস করেও দেশের অস্তিত্ব অস্বীকার করছে। আর তারা এতটাই চুনোপুটি ছিল যে ক্রমাগত বড় গলায় যারা স্বাধীনতা পন্থি দাবী করেন তারা এদের বিষয়টিকে ফুলিয়ে ফাপিয়ে অনেক বড় করে তুলেছে। এ যেন রাজার মেয়ের বিয়ে, তাই সুর্য টেনে এনে চুলো বানানো।

অথচ এই পক্ষটির মনে রাখা উচিত ছিল এরা দিনে দিনে এমনিতেই অস্তিত্বহীন হয়ে পড়তো যদি সবার জাতীয় ঐক্য ধরে রেখে, দলে উপদলে বিভক্ত না হতো। এরা সংখ্যায় কত? খুবই কম।
আর এই স্বাধীনতাপন্থি আবেগী অংশটি ক্রোধোন্মত্ত হয়ে এতটাই বিকারগ্রস্ত হয়ে গেছে যে তাদের চোখে মুখে আগুন দেখে মনে হয় ৭১ এর যুদ্ধ বোধ হয় কোন নীতিহীন যুদ্ধ ছিল। মনে হয় সেখানে কোন যুক্তি ছিল না। আর আধুনিক ছেলেপেলে গুলোর দেশপ্রেম প্রায় মানসিক রোগীর পর্যায়ে চলে গেছে!
এই অংশটি কি মনে করে তারা কোনভাবে দেশকে আবার পাকিস্তানের সাথে জুড়ে দিতে পারবে? তাহলে কেন তাদের পেছনে লাগা। ছুচোর পেছনে কুকুরও তো দৌড়ায় না। কারণ তাদের গায়ে দুর্গন্ধ। তাদেরকে ছেড়ে দিলেই বরং তাদের তাদের পক্ষ হয়ে লড়াইকারী নতুন প্রজন্মটি কোন ইস্যু পেতনা বিক্ষুব্ধ হওয়ার। এই নতুন প্রজন্মটি দেশপ্রেম নিয়ে বড় হয়ে উঠতে পারত।

তাই বলি, দেশের অস্তিত্ব বিরোধীরা এদেশে থেকে রাজনীতি করতে চাওয়া এবং স্বাধীনতা দাবিদারসহ সকল পক্ষকে যার যার অবস্থান থেকে সরে এসে সুদৃঢ় ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশে গড়তে হবে। নতুবা আমরা সব পক্ষেরই সত্যতা, উভয়পক্ষেরই দেশপ্রেম নিয়ে নিয়ে লড়াই করে করে শেষ হয়ে যাব। তখন দেশপ্রেম আর মাটির উপরে থাকবে না। কবরে চলে যাবে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×