somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গভীর সংকটে দেশ॥ রাজনীতিবিদদের হাতে সমাধান নেই॥ জনগণকেই দেশরক্ষার দায়িত্ব তুলে নিতে হবে

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক দলগুলোর একগুয়েমির কারণে চরম সংকটে পতিত হয়েছে দেশ। বিবদমান দুটি পক্ষই এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। ক্ষমতা ধরে রাখা এবং ক্ষমতা দখলের অনড় অবস্থানে রয়েছে তারা। কেউ কাউকে সামান্যতম ছাড় দিতে রাজি নয়। বরং যে কোন উপায়ে তারা একে অপরকে নির্মূল করতে বদ্ধ পরিকর। দ্বন্দ্ব সৃষ্টি এবং সেই দ্বন্দ্বকে বাড়াতে বাড়াতে তারা এখণ এমন একটা অবস্থানে পৌঁছে গেছে তারা কেউ এখন অন্যকে ছাড় দেওয়ার অবস্থানে নেই। তাদের মনোভাব ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী’। বৈদেশিক শক্তিগুলোও অতীতে চেষ্টা করে বিফল হয়ে যাওয়ায় তারাও এদেশ নিয়ে আর ততটা আগ্রহ প্রকাশ করছেনা। তাছাড়া এটা এদেশের আভ্যন্তরীণ ব্যাপার বলে তাদের হস্তক্ষেপের সুযোগও কম। তাই নিকট ভবিষ্যতে রাজনীতিকদের মধ্যে কোন ধরনের সমঝোতার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। তাদের একের প্রতি অন্যের অবিশ্বাস, সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। এই অবস্থায় দেশ যত দিন পার করবে ততই সংকটের মাত্রা বাড়তে থাকবে। চলমান অবস্থা এভাবে আর কিছু দিন চলতে দিলে তাদের মধ্যে যদি গৃহযুদ্ধও শুরু হয়ে যায় তবে অবাক হওয়ার কিছু থাকবেনা। এর জন্য মারাত্মক ভোগান্তির মুখোমুখি হতে হবে এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষকেই।

আর একবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ধ্বংসের মুখে পতিত হবে।
এর মানে হচ্ছে ১৯৭১ সালে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা লাভের যে মহৎ উদ্দেশ্য নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লাখে লাখে প্রাণ দিয়েছিল, জীবনের বাজি রেখে দীর্ঘ নয় মাস অসম লড়াই করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল তার পরাজয়। পরাজয় হবে অপার সম্ভাবনাময় সুজলা-সুফলা এই দেশটির। এমতাবস্থায় এদেশের সকল দেশপ্রেমী ও সাধারণ মানুষ, চিন্তাশীল ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ডাক্তার, আইনজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব হচ্ছে স্বাধীনতা রক্ষার আরেকটি বড় সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এদেশকে নিরাপদ করে তোলা। আগেই বলা হয়েছে বর্তমান রাজনীতিবিদগণ আমাদেরকে একটি দ্বন্দ্ব-সংঘাতহীন শান্তিময় একটি দেশ উপহার দিতে ব্যর্থ হয়েছেন। আরো বেশিদিন তাদের উপর ভরসা করলে আমাদের ধ্বংস অনিবার্য। তাই এখন দেশপ্রেমিক জনতাকে আর বসে থাকলে চলবে না।
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×