somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁদো মানবতা কাঁদো

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফারুকী কাব্য (৭)
কাঁদো মানবতা কাঁদো
-আবছার তৈয়বী

কাঁদো মানবতা ফের একবার
কাঁদো হৃদে আজ তুমি,
খঞ্জর হাতে এসেছে সীমার
নাপাক করিতে ভুমি।

মেহমান বেশে আসিল ক’জন
নাপাক এজিদ সেনা,
দ্বীনটা আমাদের এমনি আসেনি
রক্ত দিয়ে যে কেনা।

ফারুকীর ঘরে ঢুকিয়া তাহারা
আলাপ জুড়িল বেশ,
ফারুকীর মাথায় অস্ত্র ধরিল
করিতে তাহারে শেষ।

হুসাইনী তেজে বলিল ফারুকী
কী দোষ আমার ভাই?
আমার খুনের পিয়াসী কেন
জানিতে আমি চাই।

বলিল তাহারা কর্কশ ভাষায়-
তুমি বেদাতীর ছাঁই,
মাজার পূঁজার কারণে তোমায়
জবাই করিতে চাই।

ফারুকী বলিল বেদ্বীন ওরে!
বলি তোমাদের শোন,
দ্বীনের যাহারা পতাকাবাহী
তাহাদের পথ গোন।

বাতিল মতবাদ ছেড়ে দাও আজ
রাসূল (দ.) প্রেমে মজো,
আল্লারে ভয় কর হে পাষাণ!
হও নতজানু- ঋজু।

এজিদ সন্তান শুনিল না কথা
গলায় ধরিল ছুরি,
কারবালা রূপ হতে চলেছে
দুনিয়া দেখুক ঘুরি।

নব্য সীমার চড়িয়া বসিল
হুসাইনী সেনার বুকে,
কাঁদিল আকাশ কাঁদিল বাতাস
কাঁদিল তাহার দুঃখে।

সেই ছুরি দিয়া পাষান হৃদয়
করিল তাহারে জবাই,
জ্বীন-পরী কাঁদে, কাঁদে ফেরশতা
কাঁদে মানবতা, সবাই।

হায় হায় রব করে আজি সব
এ কেমন অবিচার,
কোন অপরাধে পাষান জনের
ফারুকী আজ শিকার।

ফারুকী ছিল না মাজার পূঁজারী
ছিল না বেদাতী কভু,
সুন্নাতে ভরা অবয়ব তাহার
ছাড়িল না তারে তবুও।

তোমরা যাহা বেদাত বল
দ্বীনের তাহা মূল,
নবীপ্রেম ছাড়া হয় নাকো মুমিন
সকলি তোদের ভুল।

ফারুকীর দীলে নবীপ্রেম ছিল
ছিলো অন্তর জুড়ে,
তাই বলে কি পাঠালে তাহারে
সেই সে অচিনপূরে?

দ্বীনের সেনা কোরবান হলো
সেই সে কারবালায়,
সেই পথের এক সেনা হলো আজ
কোরবান এ বাংলায়।

তাই কাঁদো আজ অঝোর নয়নে
ঝড়ুক অশ্রুধারা,
তোমরা সকলে রাসূল (দ.) প্রেমে
হও রে পাগলপারা।

বাংলার আকাশ জল ঢালো আজ
সব নদী যাক ভরে,
সব চোখে জল ভরিয়া উঠুক
ফারুকী তোমায় স্মরে।

তারিখ: ২৭ আগস্ট, ২০১৫
সময়: ১১.৩০ টা
আবুধাবি, ইউ.এ.ই।

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×