ফারুকীর শিক্ষা
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফারুকী কাব্য- (৮)
ফারুকীর শিক্ষা
-আবছার তৈয়বী
ফারুকী আমাদের শিখিয়ে গেল
নত নাহি করো শির,
রাসূল (দ.) প্রেমে জীবন দিয়ে
করো উন্নত শির।
বাতিলেরে কভু করো নাকো ভয়
প্রাণ যায় যাক- তবুও,
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ভালোবাসে তারে প্রভুও।
নবীর (দ.) প্রেমে দিতে পারে যে জন
কাটায় আপন শির,
সে তো নয় কোন সাধারণ মানুষ
জানো- সে আসল বীর।
এক বীর আজি লোকান্তরে
শত বীর আজ ঘুরে,
বাতিলের কবর রচনা করিবে
নহে বেশি দিন দূরে।
সে বীর কখনো হবে বখতেয়ার
কখনো ফজলুল হক,
তাহাদের সাথে উঠবে না পেরে
যতো বক্তা ঠক।
ঠক যতো আছো- তোমাদের বলি
আছো যতো বক সারি,
তৈয়বী করিল তোমাদের তরে
‘লাল সংকেত’ জারি।
লালে লালে লাল, হবে বেসামাল
লহুর দরিয়া দেখে,
দেহের সকল খুন দেবো আজ
নবী (দ.) প্রেম হৃদে মেখে।
তুমি কতো খুন নিতে পারো দেখি
ওহে রক্ত-চোষা!
মানব সুরতে দানব এক তুমি
তুমি বাতিলের পোষা।
বল সবে আজ, বল এক সুরে
ছেড়ে দিয়ে হুঙ্কার,
ফারুকী আমাদের আশার আলো
ফারুকী অহঙ্কার।
তারিখ: ২৮ আগস্ট, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন