‘উন্নয়নের জোয়ার’
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছবি-ছড়া: (১১)
ছবি- মিষ্টিভাষী
ছড়া: আবছার তৈয়বী
‘উন্নয়নের জোয়ার’
ত্বরা আসো ত্বরা আসো
কোথায় কে বা আছো?
চাটগাঁ ভাসে উন্নয়নে
সবাই মিলে নাচো।
আকাশ ফেঁড়ে পড়ছে পানি
ডুবছে শহর-গ্রাম,
উন্নয়নে ভাসছে দেখো
মায়ার চট্টগ্রাম।
উন্নয়নের বইছে জোয়ার
চাটগাঁ শহর জুড়ে,
আকাশ থেকে পড়ছে পানি
উঠছে পাতাল ফুঁড়ে।
নাছির মামার হাতির বহর
সুখে আছে বেশ,
ডুবছে ও ভাই চাটগাঁ শহর
ডুবছে সারা দেশ।
থমকে আছে পানির মিছিল
যাচ্ছে না তো সরে,
করবো কী হায়- যায় না থাকা
আপন বসত-ঘরে।
থকথকে সব কাদা-পানি
সারা ঘরে মাখা,
রাস্তা-ঘাটে অথৈই পানি
সবখানে ভাই ফাঁকা।
চাটগাঁ এখন পানির নীচে
যাচ্ছে যে ভাই ডুবে,
কেউ জানে না উঠবে কবে
সূর্য্যিমামা পুবে।
উন্নয়নের জোয়ার থামাও
পানি ঠেকাও আগে,
মনোহরি চাটগাঁকে মোর
বড়ই ভালো লাগে।
রাঘব বোয়াল গিলে খেলো
চাটগাঁরই সব খাল,
ধরতে তাদের সবাই ফেলো
চিকন সুতার জাল।
আটকে পড়ে রাঘব-বোয়াল
করবে লাফা-লাফি,
ঘাড়টি ধরে মটকিয়ে দাও
কমবে দাপাদাপি।
শহরটাকে বাসযোগ্য
রাখতে যদি চাও,
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
সবাই নেমে যাও।
যথায় তথায় আবর্জনা
আর ফেলো না ভাই,
চাটগাঁবাসীর দু’হাত ধরে
মিনতি করে যাই।
তারিখ: ২৭ জুলাই, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই।

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন