কিছুদিন আগে আমার ভাইয়ের দোকানে এক বিদেশী কাস্টমার এসেছিল কিছু খাবার কিনতে। তিনি খুব সম্ভবত অনেকদিন ধরেই বাংলাদেশে আছেন। দামী একটা গাড়ী নিজেই ড্রাইভ করে ফেমিলিসহ ঢাকা যাচ্ছেন…… সে ভাঙা ভাঙা বাংলা বললেও খুব ভালই বাংলা বলছিল। তো তার সাথে খুটিনাটি কিছু কথা হচ্ছিল। তিনি বললেন রাস্তার ড্রাইভাররা খুব বেপরোয়া! তিনি গড়াই (কুষ্টিয়া-খুলনা লাইনের) গাড়ির কথা উল্লেখ করলেন। আমি্ও জানি তাই হু হু করছি। বলা বাহুল্য গড়াই বাস হলো এই রোডের হেলিকপ্টার, ড্রাইভাররা গাড়িকে উড়িয়ে নিয়ে যেতে পারলে খুশি হয়! এই সময় কাদের বিদেশী লোকটার কাছে হাত পেতে বলছে বস ডলার, ডলার.. খাব… খিদে…। বিদেশী লোকটা বলল না ডলার হবে না...। তখন কাদের বলছে বস টাকা দেন টাকা…. লোকটা আবার বলল না না টা-কা হবে না, তুমি কিছু খাও। টাকা দিচ্ছে না দেখে কাদের স্পিড চাইল। বিদেশী লোকটা স্পিডের দাম দিল আর বলল স্পিড ভা-ল না….। ঘটনাটা আরাপপুর বাস স্ট্যান্ডে। কাদের হচ্ছে লোকাল বাসের টিকেট বিক্রেতা কাম দালাল। পরে শুনলাম ও নাকি এর আগেও এরকম বিদেশীদের কাছে ভিক্ষা করেছে…… বাইরের লোক দেখলেই ডলার খসানোর ধান্দা খোজে। সেদিন ওর উপর আমার খুব রাগ লেগেছিল বয়সে বড় ছিল বলে কিছু বলিনি।
উনার সব কেনা-কাটা হয়ে গেলে আমি শিওর হওয়ার জন্য জিঞ্জেস করলাম আপনি কোন দেশ থেকে এসেছেন? তিনি উত্তরে বললেন- আমার দেশ বি-শা-ল। আমেরিকা। কেমনটা লাগে এবার বোঝেন….

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



