আমি মেয়ে
.
আমার শব্দ করে হাসতে মানা,,,গলার আওয়াজ উঁচু হলে আমি অভদ্র।
.
একলা থাকলে আমি অসামাজিক,,,আড্ডা দিলে উড়ণচন্ডী
.
বাড়ির আঙ্গিনায় শখের বশে সাইকেল চালানো শিখার আবদার করা আমার জন্য পাপ তবে রান্না আর ঘর গুছানো না শিখলে সেটাও মহাপাপ
.
আমি নিয়ম মানলে সেকেলে আর একটু অনিয়ম করলেই বেপোরওয়া।
.
পরিবারের বিনা অনুমতিতে কারো হাত ধরলে তিরষ্কার,,,পরিবারের কথা ভেবে কারো হাত ছেড়ে দিলে অকথ্য বিশ্লেষণ জুটে কপালে
.
আঘাত পেয়ে ভাই টি প্রকাশ্যে ধূমপান করতে পারবে কিন্তু শত কষ্টেও আমি প্রকাশ্যে কাঁদতে পারবো না কারন লোকের চোখে সেটা ন্যাকামো
.
যত ভাল ভাবেই চলি না কেনো দেশের কোন এক প্রান্তে কোন মেয়ে ভুল করলে তিরষ্কার আমাকেও সইতে হবে কারন আমি_মেয়ে
.
স্বাধীনতা বলতে ভালো কাজ করার স্বাধীনতা কে বুঝায় উচ্ছৃঙ্খলতাকে নয়।
.
এইটুকু স্বাধীনতা কি প্রাপ্য নয়?? খুব বেশি চাওয়া হয়ে যায় এতে
.
তবে কেন পৃথিবীর কোন এক প্রান্তে কোন মেয়ে নিয়ম ভাঙ্গলে সেটার দায় আমি নেব??
.
কেন সব নিয়ম মানার পর ও অন্য কারো ভুলের কারনে শুনতে হবে,,,
.
"সব মেয়েরাই এমন"
(collected)
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



