somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি করি আজ ভেবে না পাই।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এইতো.....। ভুলে গেলাম।
কী লিখবো, কী লিখতে চেয়েছিলাম, সবই ভুলে গেলাম। অথচ এই ইকটু আগেই বসে বসে চিন্তা করছিলাম, কোন বিষয় নিয়ে আজকের পোস্ট টি লিখবো, কীভাবে লিখবো ইত্যাদি। তাও, শুরু করা যাক। দেখি মাথা থেকে কি কি বের হয়।
"জীবনে আমি কী করবো?" মাত্র ৪ শব্দের একটি ছোট্ট প্রশ্ন যার উত্তর আমি বিগত অর্ধ ৪ দশকেও খুঁজে বের করতে পারিনি। জীবনের এক এক সময়, এক এক প্ল্যান নিয়ে পরে ছিলাম। তার মধ্যে সবচেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম ছোট বেলায়, যখন আমি NASA'র বিজ্ঞানী হতে চেয়েছিলাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমার চোখ দুটি বড় হয়েছে ঠিকই তবে স্বপ্ন গুলো অনেক ছোট হয়ে গিয়েছে। যদি বলি "হারিয়ে গিয়েছে" সেটা বলাটাও ভুল হবে না। কারণ সত্যিকার অর্থেই আমি আজ এক রাডার বিহীন জাহাজ, যা চলছে ঠিকই তবে এক গন্তব্যহীন পথের উদ্দেশে।ঠিক যে গন্তব্যহীন তাও না, জীবনের এই পর্যায় একটা স্বপ্ন আছে ঠিকই কিন্তু সেটা পূরণ করবো কীভাবে সেটার সঠিক পথটাই খুঁজে পাচ্ছিনা।
মুলূত একজন চলচ্চিত্র নির্মাতা হতে চাই। কিন্তু তা কীভাবে সম্ভব? - জানিনা। না আমি অনেক সিনেমা দেখি, না সিনেমা জগৎ সম্বন্ধে এক সাগর জ্ঞান আছে... বলতে গেলে কিছুই নেই। শুধু এক আকাশ কুসুম স্বপ্ন। আকাশ কুসুম কারন সর্ব প্রথম আমি একজন মেয়ে এবং দ্বিতীয়ত আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে। দাড়ান, বুঝিয়ে বলছি।
ফেসবুক অথবা ইন্টারনেটে অধিকাংশ সময়ে যখন assistant director পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, তখন তাদের চাহিদার তালিকায় থাকে খুব পরিশ্রমী একজন ব্যক্তি যে কিনা ২৪/৭ সময় দেয়ার মত মানসিক প্রস্তুতি নিয়ে আসতে পারবে (হয়ত পাট-টাইম জবের ও অফার থাকতেও পারে, কিন্তু তা কখনো চোখে পরেনি)। কিন্তু এটা আমার পক্ষে সম্ভবনা। ঐযে বললাম না? আমি একজন মেয়ে। দিনে নাহয় সময় দিতে পারবো, কিন্তু রাতে? রাতের বেলায় মেয়ে বাইরে থাকবে? এই মিডিয়া পাড়া নিয়ে যেই গুন্জন চলে, সেই জায়গায় আমার নিরাপত্তা কোথায়? কে দিবে? অনেকেই বলবে,একেবারে বিয়ের পর, জামাইয়ের ঘরে যেয়ে এইসব করতে,যেন জামাই আমাকে নিয়ে রাত-বিরাত যাওয়া-আসা করতে পারে।
ঠিক আছে। করলাম বিয়ে। তবে আমাকে কেও যদি হলপ করে বলতে পারে যে আমি মহান খান বাহাদুর সাখাওয়াত হুসেন এর মত একজন আদর্শ স্বামী পাবো যে কিনা আমাকে আমার স্বপ্ন পূরণে পূর্ণ সহযোগিতা প্রদান করবেন, তাহলে আমি সবকিছু আমার বিয়ে পরবর্তি জীবনের জন্য গুছিয়ে রাখবো। তবে ভাগ্যের কথা যেহেতু আমরা কেও ই জানিনা, তাই আমার স্বপ্ন কে এখনি নিশ্চিন্তে আলমাড়ি-বদ্ধ করতে পারছিনা।
এখন আসি মধ্যবিত্ত হওয়ার ব্যাপারটায়।
আমি মনে করি সমাজের সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে মধ্যবিত্ত লোকেরা। তাদের না আছে অনেক পয়সা-কড়ি যে তারা যা খুশি তাই করতে পারবে আর না তারা সর্বস্ব হারা যে তারা কোন কিছু হারানোর ব্যাপারে অকুতভয় থাকবে। এদের জীবন টা পাড় হয়ে যায় "পাছে লোকে কিছু বলে" এর মধ্যেই। মিডিয়া তে মেয়ে কাজ করবে এবং সেই মেয়ের গায়ে অভদ্র, উশৃঙ্খল, নষ্ট মেয়ে তকমা লাগবেনা, তা কি হয়? :০ মেয়ে রাত ভর বাইরে থাকলে পাছে লোকে কী বলবে? হয়ত তাই আমি একবার যখন মাকে সাহস করে ইকটু ইঙ্গিত দিতে চেয়েছিলাম যে তার মেয়ে চলচ্চিত্রাঙ্গণে কাজ করতে চায়,তখন সে হুংকার করে বলে উঠলো যে আমার নাকি চিন্তা- ভাবনার অধপতন ঘটেছে।
ব্যাস... পরিবার থেকে যে কতটুকু সহযোগিতা পাবো তা বুঝতে আমার ইকটুও সময় লাগলোনা।
তাহলে এখন কী করি?
আমি বিবিএ তে পড়ি। তাও আবার "পিরাইভেট" বিশ্ববিদ্যালয়ে। তাই বলে যে আমার বাবা অনেক বড়লোক তা কিন্তু মটেও নয়। আমাদের বলা গেলে নুন আনতে পান্তা ফুড়ায় অবস্থা। তাও পড়ছি। বাবা পড়াচ্ছে। উদ্দেশ্য? এখন যত টাকা দিয়ে পড়ছি, ভবিষ্যতে অনেক বেতনের চাকড়ি যেনো পাই। টাকাটা যেনো উসুল হয়। জানিনা বাবার টাকা কতটুকু উসুল করতে পারবো :/
এও জানিনা আমি অবশেষে জীবনে কি হব? মনের কথাই মূলত সবাইকে জানাতে চাই, এবং তা সিনেমা আকারে। কারণ আমার ৩ঘণ্টার একটি সিনেমার কাহিনী যদি ভালো হয়,তাহলে মানুষ তা ধৈর্য ধরে দেখবে জানি। কিন্তু সেই কাহিনী যদি আমি এখানে ব্লগ আকারে পোস্ট করি তাহলে তা আমি কতটুকু সুন্দর ভাবে উপস্থাপন করতে পারব এবং সেটা কতজন ব্লগার বন্ধুরা পড়বে তা ঠিক জানিনা।
অবশ্য শেষ মেশ মনে হয় আমি একজন চলচ্চিত্র নির্মাতাও হতে পারবোনা। কারন সেটার জন্য ও মনে ধারন করা গল্পটিকে দর্শক মহলে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে হবে যেটা হয়ত আমার পক্ষে সম্ভব না। কারণ আমি এতক্ষণ ধরে এই একটা পোস্ট ভরে যা যা লিখেছি, তা এখন লিখবো বলে চিন্তা করিনি। মাথায় এসেছে এক, লিখে গেলাম আরেক। অবশ্য যা লিখেছি তাও পুরাপুরি লিখতে পারলাম না।কেনোনা এই বিষয়েও আমার মাথায় অনেক কিছুই চলতে থাকে। কিন্তু আমি অত কিছু লিখলে অনেকেই পোস্টটার বিশালত্ত ( ;) ) দেখে ভয় পেয়ে পুরা পোস্ট টা নাও পড়তে পারে। যেটা একদমই কাম্য নয়।
অবশেষে অণ্বেষনের জন্য এই অজ্ঞাতের প্রশ্ন, : "চিত্রে যে ৩টি শখের কথা বলা হয়েছে, তা আমাকে পুরাপুরি ভাবেই বিশ্লেষণ করে। আমার মত এমন ভাবুক আরো কেও আছে কি?"
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×