somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আরো ঘুমাতে চাই।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসম্ভব মাত্রায় অলস হয়ে যাচ্ছি। সারাদিন খালি ঘুমাতেই মন চায়। এখন এমন বদোভ্যাস হয়ে গিয়েছে যে আমি চাইলেও নিজের ঘুম কে নিয়ণ্ত্রণে রাখতে পারিনা। যেখানে-সেখানে, যখন-তখন চোখ লেগে আসে। আমি জীবনেও যা স্বপ্নেও চিন্তা করিনি, আজ তাই করছি। ইতমধ্যে ক্লাসের সামনের সিটে বসে টিচারদের চোখ ফাঁকি দিয়ে দিব্বি ঘুমানোর কৌশোল টও রপ্ত করে ফেলেছি। আমি একি সাথে ঘুমাই এবং খাতায় হাত চালাতে থাকি। টিচাররা দেখে নিশ্চই মনে করেন যে আমি তাদের লেকচার ডিকটেশনে বসেছি, কিন্তু বাসায় এসে খাতা খুলে যা চোখে পরে তা নিজের চোখে দেখেও বিশ্বাস হয়না।
ছোটবেলায় আমি অনেক ভালো ছাত্রী ছিলাম। সবাই আমার অনেক প্রশংসা করতো। স্কুলে আমার বেশ নাম-যশ ছিলো। তখন ক্লাসের অন্যান্য ছা্ত্র; যাদের কিনা ক্লাসে ঘুম আসতো, বাসায় পড়তে বসতে ই্চ্ছা করতো না, পড়তে বসলেই নাকি যাদের ঘুম চলে আসতো, সেই গল্প গুলা শুনতাম আর ভাবতাম, এমন আদৌ সম্ভব কিনা যে ক্লাসের এত মজার লেকচার শুনে মানুষের ঘুম আসতে পারে? কিন্তু কথায় আছেনা? অন্যের ব্যাপারে বেশি বললে সেটা এক সময় নিজের উপোর ই আসে? এখন ছোটবেলার ক্লাসের সেই ঘুমন্ত শিশুরা বড় হয়ে এক একজন দেশের বাইরে যেয়ে পড়া-শোনা শেষ করে,চাকরি করে নাম-খ্যাতি অর্জন করছে, আর আমি তাদেরকেই আমার ঘুমিয়ে ঘুমিয়ে সমিস্টার পার করার গল্প শুনাই।
মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমার জীবন টা এমন হওয়ার কথা ছিলো না। আমার মা-বাবর আমাকে নিয়ে হতাশ হওয়ার কথা ছিলো না। আজ তারা আমার জীবন নিয়ে হতাশ।আমাকে নিয়ে তারা এখন আর স্বপ্ন দেখে না। যত স্বপ্ন দেখার আমি ই দেখি। বাস্তবাতা বোহির্ভুত স্বপ্ন। এবং সেই স্বপ্ন গুলাকে জীবনে গড়ার লক্ষ বানিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে যেমন ভয় লাগে, তেমন আলসেমিও লাগে। আলসেমি টাই বেশি লাগে। এখন না পারি জীবনের ব্যাপারে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে (অবশ্য সেটার প্রয়োজোন পরবেনা, আমার অবাস্তব স্বপ্ন যে কখনো বাস্তবাতার মুখ দেখবেনা তা আমি হলপ করে বলতে পারি, আমি সেই এক সাধারণ মেয়েই রয়ে যাবো) আর না পারি নিজের উদ্যমে কিছু একটা করার লক্ষে উঠে-পরে লাগতে।
আজ একটা ডাক্টারের অন্বেষনে আছি। একজন ভালো মানসিক ডাক্তারের খোঁজ দিতে পারবেন কেও; যে কিনা আমার চেহারা দেখেই হাতে ঘুমের ওষুধ ধরিয়ে দিয়েই দায় সাড়া হওয়ার চেষ্টা করবেন না বরং আমাকে একটা ভালো কাউন্সেলিং এর মাধ্যমে সাহায্য করবেন। আর আমার ঘুমের ব্যাপারটা কেও ঠিক করতে সাহায্য করবেন।
বি.দ্র: দয়া করিয়া কেও বলবেন না যে আমার স্বপ্ন পূরণের জন্য আমাকেই উঠে-পরে লাগতে হবে, অন্য কেও আমাকে সাহায্য করবেনা। আমার অলসতা আমার শরীর থেকে শুরু করে বুদ্ধিমত্তা কে গ্রাস করে ফেলেছে। নিজে থেকে কোনো কিছু করার অবস্থায় আমি আছি কিনা জানিনা। আর আমার ঘুমের ব্যাপারটাতেও কেও কোনো টিপস্ দিলে অনেক খুশি হব। কিন্তু টিপস্ গুলা যেনো ইকটু সহজ হয়।
ই্য়ে, মানে, আমি ইকটু অলস তো, তাি ;)
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×