somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Criticism এর ভয়ে....

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"Film maker হতে চাই" এ শুধু এক মুখের বুলি হয়েই রয়ে গেলো। এমন এক খানা ভাব যেনো হাতে আলাদীনের চেরাগটা আছে, যে মনের আশা ব্যাক্ত করলাম আর MAGIC!!!!! আশা পূরণ হয়ে গেলো। বাস্তবতাটা অনেক কঠিন এবং তার থেকেও বেশি কঠিন হল নিজের স্বপ্নকে পূর্নতার রূপ দেয়া। কেমন যেনো এক আস্থাহীনতায় ভুগি। নিজের মনে কোনো কিছু করার প্রবল ইচ্ছাটা যতটুকু, মানুষের কাছ থেকে Criticism পাওয়ার ভয়টাও ততটুকুই।
অবশ্য সব মানুষের কাছ থেকে Criticism পাওয়ার ভয় থাকেনা। শুধু যারা আমাকে চিনে তাদের কাছ থেকেই নিন্দিত হতে দ্বিধা বোধ হয়। (অবশ্য সবারই বোধহয় পরিচিত মানুষটির কাছ থেকে নিন্দা পাওয়া বা আশানুরূপ প্রশংসা না পাওয়ার একটা ভয় কাজ করেই।)
ছোটবেলা থেকেই আমি বেশ প্রশংসা অর্জন করেছি। পড়া-লেখা, আচার- আচরণ সব দিক দিয়েই আমি ছিলাম সবার সেরা। যদিও এখন একদম ভালো ধরনের রসাতলেই গিয়েছি কিন্তু নিজের সেই Perfect মেয়ের Image টা ধরে রাখতেই মন চায়।যারা আমকে চিনে, তাদের কাছে নিজের শ্রেষ্ঠত্বের ভাব-মুর্তিটা ধরে রাখতে ভালো লাগে। আর যারা আমাকে চিনে না তাদে কাছ থেকে সুনাম, কুনাম তেমোন একটা প্রভাব ফেলেনা। আবার প্রভাব ফেলেও। সেই সুনাম গুলাকে নিজের শক্তিতে রূপান্তরিত করে এবং দুর্নাম অথবা নিজেকে আরো ঝালাই করার জন্য বিভিন্ন মানুষদের কাছ থেকে যে সকল পরামর্শ পাই, সেটকে সাথে করে নিয়ে নিজেকেে আরো উন্নত করতে চাই। তাই তো এই অজ্ঞাত ব্লগার পরিচয়ে অনেক জ্ঞানের অন্বেষণে এখানে আসা । কিন্তু মন তো আবার ঘুমাতেও চায়, অলস বসেও থাকতে চায়, তাই দিন শেষে আমার আলস্যই আমার 'Image ধরে রাখার' ইচ্চার কাছে জিতে যায়।
কিছুদিন আগে এক ফটোগ্রাফাার বন্ধু আমার কাছে একটা Short Film বানানোর জন্য একটা Script চায়। বিষয়? -"insomnia/অনিদ্রা"। বন্ধুর কাছে একদিন সময় চাইলাম এবং রাত জেগে জেগে এই Short Film এর কথা ভাবতে থাকলাম। আস্তে আস্তে মাথায় খুব সুন্দর একটা Concept এর ও উদয় হল। বন্ধুকে জানালাম, সে সম্মতিও জ্ঞাপন করলো। কিন্তু ঝামেলা ঘটলো এর পর। শুনতে পারলাম যে বন্ধু কিনা নিজেও আরেকটা Concept নিয়ে চিন্তা-ভাবনা করছিলো (যদিও তার টার থেকে আমার নিজের Concept টাই আমার বেশি ভালো লাগছিলো, তাও আমি তার Idea টা কেই বেশি প্রাধান্য দেই (অবশ্য তার Concept টার মাঝে একটা জোরালো সামাজিক বার্তা ছিলো, যেটা হয়ত আমার টাতে ছিলোনা বিধায় আমি আমারটা নিয়ে ওতটা মাথা ঘামাই নি)
তবে বন্ধু খুব করে বলল যে আমি যেন আমার script টাও তাকে দেই। আমার script এর প্রতি বন্ধুর এমন আগ্রহ দেখে আমি script টা লিখে দিতে রাজি হয়ে গেলাম। কিন্তু কেন যেন পরে মনে হল যে হয়্ত আমার script টা বাকিদের ভালো লাগবেনা। হয়ত শেষ-মেশ আমার script নিয়ে কাজও করা হবেনা। এই ভয়েই আমি আমার বন্ধুকে script টি দিতে মানা করে দেই। ইকটু খারাপ লাগলো জেনে যে সে আমাকে আর জোর ও করলোনা script টার জন্য। তাই আমার idea আমার মাঝেই রয়ে গেলো।
ঠিক এভাবেই প্রত্যেকবা নিজের ইচ্ছা কে মানুষের কাছ থেকে পাওয়া কিছু কাল্পনিক Criticism এর কাছে খুব নির্মম ভাবে হেরে যেতে দেই। যে যতই বলুক না কেনো, দিন শেষে নিজেকে সবার কাছে সবচেয়ে Perfect হিসেবেই ধরে তুলতে ভালো লাগে। কিন্তু এই প্রচেষ্টার মাঝে যে আমি নিজের ভেতরটা কে কতটুকু নিঃশ করে ফেলছি এবং নিজেকে যে কতটুকু ভিত্তিহীন ও অকর্মন্য মনে হয় তা আমি ই জানি।
অণ্বেষনের জন্য এই অজ্ঞাতের প্রশ্ন, "উপরোক্ত সমস্যার কিছু unique সমাধান কি পেতে পারি?"
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×