রাত বাজে তখন ১টা।
.
.
ছেলেটি ড্রইং রুমে উঁকি মেরে দেখলো,
তার বাবা টিভি দেখছেন!
বাবাঃ কিরে ঘুমাস নাই?
.
ছেলেঃ নাহ।ঘুম আসছে না!
আপনি ঘুমান
না কেন?
.
- আমি আরো দুই'টা টক শো শেষ
করে ঘুমাবো।
.
- কিছু খাবেন?
.
- না!তুই যা ঘুমা।
.
- ছেলে তখন বাবার অনুমতি ছাড়াই
একটা বিস্কুটের বয়াম
নিয়ে আসলো!
বলল,নেন বিস্কুট খান।
.
- বিস্কুট পাইলি কই!আমিতো
আজ কিছুই
আনি নাই!!
.
- আমি এনেছি।
.
- টাকা পাইলি কই!!
.
- ছাত্রের বাবা বেতন
দিয়েছে আজ।
সেখান থেকে এনেছি।
|
বাবা আর কিছু না বলে বয়াম'টা
খুলে কয়েকটা বিস্কুট
নিলেন।
ছেলেকেও নিজের হাতে বের
করে কয়েকটা বিস্কুট দিলেন।
বললেনঃ-
নে খা।খেয়ে এখন ঘুমাতে যা।রাত
জাগিস না বেশী।
----
----
----
চিরায়ত মধ্যবিত্ত সমাজের
প্রতিনিধিত্বকারী এই পিতা-
পুত্রের মাঝে সে সময়টায় সর্বচক্ষের
অন্তরালে যে নীরব ভালবাসার
আলিঙ্গন ঘটে গিয়েছিলো
তা প্রকাশ করার জন্য
হয়ত কোন বাবা দিবসের প্রয়োজন
নেই বা নেই কোন
উচ্চাভিলাষী আধিক্যতারও!
.
.
-বাবা-সন্তানের এ
ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল
এর বিলীনতা কখনো না আসুক।
.
.
- BABA I LOVE YOU..
সত্যি বলছি,
বাবা,আমি তোমায় খুব
ভালবাসি।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


