somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সিলেটে'র" শহরতলীতে 'কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা’ এ জাতি আজ কোন দিকে???

১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এরা কারা?
কেনো এমন নির্মম ঘটনা বার বার ফিরে
আসে??

‘আমাকে আর মারবেন না,মরে যাবো।
হাড়-গুড় ভেঙে গেছে।পুলিশে দিয়ে
দেন।একটু পানি খাওয়ান।আর পারছি
না।’২৮ মিনিটের ভিডিও ফুটেজে এরকম
আকুতি ছিল বেশ কয়েক বার।কিন্তু
সিলেটের শিশু রাজনের শত আকুতিতেও
মন গলেনি ঘাতকদের।বরং তারা উল্লাস
করে করে টানা তিন ঘন্টা নির্মম
নির্যাতন চালিয়ে খুন করেছে রাজন
নামের এই শিশুটিকে।কুমারগাঁও
এলাকার একটি গ্যারেজ থেকে ভ্যান
চুরির অভিযোগে গত বুধবার তাকে
পিটিয়ে হত্যা করা হয়।এরপর একটি
মাইক্রোবাসে তুলে রাজনের লাশ নিয়ে
যাওয়ার সময় মুহিত আলম (২২) নামের
একজনকে ধরে পুলিশে দেন স্থানীয়রা।

মৃত্যুর আগে রাজন বুক ফাটা আর্তনাদ
করে।জীবন ভিক্ষা চেয়েছে।একটু পানি
চেয়েছে।আল্লাহর দোহাই দিয়েছে।
নির্যাতনকারীদের 'বাবা' ডেকেছে।
কখনো কখনো পুলিশের কাছে দেওয়ার
কথা বলেছে।-এতো সব আকুতি, মিনতি
কোনো কিছুই ঘাতকদের কঠিন মনকে নরম
করতে পারেনি। বরং উল্লাস করে করে
নির্মমভাবে পিঠিয়ে খুন করা হয়েছে ১৩
বছরের শিশু রাজনকে।টানা তিন ঘন্টার
নির্যাতনে যখন রাজন মারা যায় তখন
ঘাতকরা মাইক্রোবাসে তুলে লাশ গুম
করার চেষ্টা চালায়।কিন্তু স্থানীয়
লোকজন ঘেরাও করে মাইক্রোবাস সহ
লাশ আটক করে।এরপর ধীরে ধীরে
বেরিয়ে এসেছে আসল তথ্য।ঘটনার ৫
দিনের মাথায় গতকাল শিশু রাজনকে
নির্যাতনের নির্মমতা সম্বলিত ২৮
মিনিটের একটি ভিডিও ফুটেজও
প্রকাশ পায়।

শিশু রাজনের পুরো নাম সামিউল
ইসলাম রাজন।বয়স ১২ পেরিয়ে ১৩।দুরন্ত
বয়সী রাজনের বাড়ি সিলেট শহরতলীর
কান্দিগাও ইউনিয়নের বাদেআলী
গ্রামে।সিলেট-সুনামগঞ্জ সড়কের
টুকেরবাজার এলাকা থেকে বেশি দূরের
পথ না তাদের গ্রাম।পিতার নাম
আজিজুর রহমান।তিনি পেশায়
মাইক্রাবাস চালক।আর মা লুবনা বেগম
গৃহিনী।ঘাতকদের ধারন করা ২৮
মিনিটের ভিডিও ফুটেজে রাজন নিজেই
এসব তথ্য জানিয়েছে।এসময় রাজন আরও
জানায়, তারা দুই ভাই।সে বড়।তার
ছোটো আরও এক ভাই রয়েছে।সিলেট
শহরতলীর অনন্তপুর সরকারী প্রাথমিক
বিদ্যালয়ে ৪র্থ শ্রেনী পর্যন্ত পড়ালেখা
করেছে রাজন।এরপর অভাব-অনটনের
সংসারে সে আর পড়া লেখা করতে
পারেনি।পিতাকে কিছুটা সাহায্য
করতে সবজি ব্যবসায় যোগ দেয়। এ কারনে
রাজনকে রমজানের দিনে খুব ভোরে
বাড়ি থেকে বের হতে হতো।ফিরতো
বিকেলে।রাজনের পারিবারিক সূত্র
জানায়,গত বুধবার খুব ভোরে রাজন বাড়ি
থেকে বের হয়ে যায়।এরপর দিনে সে
বাড়ি ফিরেনি।কিংবা কোনো খবরও
মিলেনি।পরে রাতে থানায় গিয়ে তার
লাশ পাওয়া যায়।দুপুরের দিকে লাশটি
জালালাবাদ থানা পুলিশ লাশ উদ্ধার
করে।কিন্তু রাত পর্যন্ত লাশটি অজ্ঞাত
হিসেবেই ছিলো।পরে থানায় জিডি
দায়ের করতে গিয়ে রাজনের পিতা
আজিজুর রহমান লাশটি সনাক্ত করেন।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×