আমার প্রিয় গান - আমি যাচ্ছি বাবা,
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি
চোখ মুছে মুখ তোলো
স্নেহের বাঁধন খোলো
এবার তোমায় দিতেই যে হয়
যাবার অনুমতি
বাবা খেয়াল রেখো
তুমি তোমার প্রতি।
আদর সোহাগ দিয়ে যদি
করলে আমায় বড়
কেন তবে এমন করে
কন্যাকে পর করো?
এই যদি গো নিয়ম নীতি
এই সমাজের বিধান
হাসি মুখে করো বাবা
কন্যা সম্প্রদান।
তবে কেন কান্না চোখে
এ কোন অনুভুতি
বাবা খেয়াল রেখো
তুমি তোমার প্রতি।
অফিস যাবার সময় যখন
থাকবো না আর আমি
চশমা নিতে ওষুধ খেতে
ভুলনাগো তুমি
বুক যে আমার যাচ্ছে ভেঙ্গে
মন মানে না মানা
কেমন করে থাকবো ছেড়ে
নেই যে আমার জানা।
ওই যে আমার মা দাড়িয়ে
দেহেতে নাই প্রাণ
যেন বুকটা চিরে যাচ্ছে নিয়ে
কেউ কলিজাখান
তুমিওতো মেয়ে মাগো
জানই পরিনতি
ওমা খেয়াল রেখো
তুমি বাবার প্রতি
মাগো খেয়াল রেখো
তুমি বাবার প্রতি।
আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি
চোখ মুছে মুখ তোলো
স্নেহের বাঁধন খোলো
এবার তোমায় দিতই যে হয়
যাবার অনুমতি
বাবা খেয়াল রেখো
তুমি তোমার প্রতি।
ধন্যবাদ পগাহঙ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল...
...বাকিটুকু পড়ুন
গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।...
...বাকিটুকু পড়ুন
বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা...
...বাকিটুকু পড়ুন