জোস্না খাব চুষে চুষে
০৯ ই মে, ২০১২ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাঁদের আলো ঝরছে অঝর
ডুবে গেল গ্রাম ও শহর
বুড়ি বেটি হাসছে বসে
বইয়ে দিয়ে দুধের নহর।
তারারা সব অভিমানে
মুখ লুকোল আকাশ পানে
কত কবির খোরাক হল
লিখছে সবাই গানে গানে।
জোস্না পেয়ে ডাকছে শেয়াল
নয়কো তাদের মনের খেয়াল
হৃদয় মাঝে প্রেম জেগেছ
ভাঙতে চাইছে বাঁধার দেয়াল।
চাঁদে পাওয়ায় পাগল হয়ে
মরছে তারা ক্ষয়ে ক্ষয়ে
দিচ্ছে চুমো প্রিয়ার ঠোঁটে
আলতো করে রয়ে সয়ে।
পরীরা সব নামল ধরায়
চাঁদের আলো মাখছে যে গায়
তাদের দেখে ইচ্ছে করে
বুকের মাঝে ধরি জড়ায়।
পাখিরা সব আমের বনে
দিচ্ছে সময় প্রিয়ার সনে
ঘাস ফড়িংরা দুচোখ মেলে
ভাবছে কি যে মনে মনে।
নদীর পানি উঠল ফুলে
বইছে জোয়ার কুলে কুলে
তা দেখেনা মাছেরা সব
নাচছে সবাই হেলে দুলে।
খোকা চাঁদের রুপটি দেখে
দিল তাকে মামা ডেকে
সারস পাখি যাচ্ছে উড়ে
ডানায় তাদের জোস্না মেখে।
গভীর রাতে বসে বসে
ভিজছি আমি চাঁদের রসে
কেউ যদি চাও আস তবে
জোস্না খাব চুষে চুষে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন