somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরি হারিয়েছেন?

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকরিচ্যুত হয়ে পিছিয়ে পড়ার পর কিভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারেন? একটি চাকরি হারনোর পর অন্য একটি চাকরি যত দ্রুত সম্ভব পেতে চাইলে, নিজের ওপর যে বিষয়টিতে আস্থা রাখেন, সর্বপ্রথম সেটি নির্ণয় করা অত্যন্ত জরুরি। আপনি হয়তো কথোপকথন ও যোগাযোগের বিষয়টিতে বিশেষভাবে পারদর্শী অথবা আইটি বা প্রযুক্তি সেক্টরে আপনার বেশ ভালো দখল রয়েছে। কিন্তু, যিনি আপনাকে চাকরিটি প্রদান করবেন, অর্থাৎ, আপনার নিয়োগকর্তার কাছে যুক্তিসঙ্গতভাবে নিজের যোগ্যতাকে উপ¯াপন ও প্রমাণের মতো আত্ম-বিশ্বাস ও সমর্থ্য সৃষ্টি করতে হবে আপনার মাঝে। প্রকৃত অর্থেই যে, কাজটির প্রতি যথেষ্ট উৎসাহ ও অবিচল-আগ্রহ রয়েছে, তা প্রকাশ করুন বেশ বিনয়ের সঙ্গে। এ জন্য অবশ্যই প্রথমে আপনাকে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার বিবরণ দিয়ে একটি জীবন বৃত্তান্ত বা জবংঁসব তৈরি করতে হবে।

আপনি আপনার পছন্দের পেশা নির্বাচন করে, জবসাইটে আপনার সংরক্ষিত জীবন বৃত্তান্ত পাঠিয়ে দিন বিভিন্ন চাকরি আহবানকারী প্রতিষ্ঠনগুলোতে। যদি আপনাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়, তবে আপনার সঙ্গে ফোন অথবা ই-মেইল-এর মাধ্যমে যোগাযোগ করা হবে এবং একটি নির্দিষ্ট দিনে ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে। আর ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার জন্য দরকারী বিষয়গুলো বারবার অনুশীলন করুন।

জিল ডীন-এর মতে, নেটওয়ার্কিং চাকরি লাভের ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। সম্পর্কোন্নয়ন এবং যোগাযোগ স্থাপন ও রক্ষার ব্যাপারে হেলাফেলার কিঞ্চিৎ অবকাশ নেই। তিনি বলেন, নচেৎ, আপনার প্রতি অফিস-কর্মকর্তা ও কর্মচারীদের আগ্রহ সৃষ্টির পরিবর্তে উদাসীনতার মনোভাব সৃষ্টি হবে, যা আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না মোটেও। এটাকে আপনি এক ধরনের অনুসন্ধান প্রক্রিয়ার সঙ্গে তুলনা করতে পারেন। বিভিন্ন মানুষ যাদের সাথে আপনার প্রতিনিয়ত সাক্ষাৎ হয়; যেমন আপনার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন অথবা আপনার পুরনো অফিসের সহকারী, প্রত্যেকের সঙ্গে যথাসম্ভব সদ্ভাব বজায় রাখুন।

চাকরি খুঁজতে গিয়ে তিনি যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন, সেগুলোর মধ্যে একটি হলো নেটওয়ার্ক গড়ে তোলা। তিনি চাকরি সন্ধানকারীদের উৎসাহিত করেন ঘরের বাইরে বের হয়ে চাকরি খোঁজার জন্য। শুধু ঘরে বসে থেকে চাকরি পাওয়ার ব্যাপারটি নিতান্তই দুঃসাধ্য ও সময়-সাপেক্ষ। তিনি তার অভিজ্ঞতার বিবরণ দিতে গিয়ে বলেন, আমি ই-মেইলের মাধ্যমে বিভিন্ন চাকরি প্রতিষ্ঠানগুলোতে দরখাস্ত করতাম এবং বেশ কয়েকটি ইন্টারভিউতে অংশ নিয়েছিলাম। হঠাৎ একদিন আমার পুরনো দিনের এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর অচিরেই একটি খ-কালীন চাকরি যোগাড় করতে সক্ষম হই আমি। তিনি বলেন, সেখানে বেশি অর্থ উপার্জনের বা আয়ের কোন সুযোগ ছিলো না আমার। তবে বেশ খানিকটা দুশ্চিন্তামুক্ত ও নিভার হতে পেরেছিলাম আমি। কেননা, দীর্ঘ ২০ মাস বেকার থাকার পর সামান্য হলেও সেটাই আমার প্রথম উপার্জন।
খ-কালীন চাকরিটিতে যোগদানের মাধ্যমে নিজের প্রতি আস্থা ও মনোবল দুটোই ফিরে পেলেন গিলবার্ট। তিনি বলছিলেন, আজও পর্যন্ত সেই বন্ধুর কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী যে আমাকে সেই চাকরিটি দেয়ার ব্যাপারে সুপারিশ করেছিলো। কারণ, এ ঘটনাই আমার জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়। ৬ মাস ওই প্রতিানে কাজ করার পর ফিরে পাওয়া আত্মবিশ্বাস আর অনুপ্রেরণাকে পুঁজি করে একটি ঋঁষষ-ঃরসব বা পূর্ণকালীন চাকরি পেয়ে যান গিলবার্ট। পুনরায় যোগ করলেন তিনি, সুযোগ বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×