somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফেসবুক স্ট্যাটাস ও কিছু চিন্তা-ভাবনা

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব সম্ভবত আমার জীবনে আমার ফেসবুকের গত স্ট্যাটাসটাই সবচেয়ে অভাগা যে
৫মিনিট অতিবাহিত হওয়ার পরেই কোন লাইক, কমেন্ট পায়নি।

এর জন্য মোটেও দুঃখ হচ্ছেনা। খারাপ লাগছে এই ভেবে যে, আমাদের দেশের মানুষ ফেসবুক ইউজ করতে চাচ্ছে ঠিকই কিন্তু তারা জীবনে fb.com ছাড়া আর বিকল্প কিছু চিন্তা করেনি। ইন্টারনেট মানে ফেসবুক, ভাইভার, হোয়াটসএপেই তার দৌড় শেষ। ইন্টারনেট মানে যে পুরো দুনিয়া তার পকেটে, তা কখনো চিন্তায় করেনি বেশিরভাগ মানুষ। কারণ, এতদিন ওরা এভাবে ভাবেনি। আজকে ফেসবুক আর কিছু এপস সরকার থেকে অফ করে দিয়েছে বলেই এত লম্ফঝম্ফ শুরু হয়ে গেছে।

এবার আসি আসল বিষয়ে, ফেসবুকসহ যে সকল এপস সরকার থেকে সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে সেইটা অপরাধ ঠেকানোর কোন যুগোপযুগী কৌশল হতে পারেনা। যারা অপরাধ কাজে জড়িত তারা আরো অনেক বেশি স্মার্ট। আমি একজন সাধারণ মানুষ হয়ে এটা ইউজ করতে পারলে ওরা যে এটা ব্যবহার করা জানবেনা তা কিন্তু নয়। বরং ওরা সবকিছুতেই আরো অনেক বেশি সুকৌশলি। বরং এতে সাধারণ সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের আরও বেশি কষ্ট হচ্ছে। একদিন একে একে সবাই vpn কি ঠিকমত জানবে। কারন সাময়িক বন্ধ আবার অন করে দিয়ে আপনারাই সাধারন মানুষকে এসব শিখাচ্ছেন।

জনগণকে ঠিকই ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করে যাচ্ছেন, আবার আরেকদিকে বারবার লাগাম টেনে ধরতে চাচ্ছেন। নিয়ন্ত্রন করা এক জিনিষ আর একবারে বন্ধ করে দেয়া কিন্তু আরেক জিনিষ। মানুষ চাচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করতে। সবার আগে সেইটা বুঝতে হবে। তারপর সেইটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করুন কাজে দিবে। আজাইড়্যা মন চাইলে অফ করলাম, আবার অন করলাম। এই চোর-পুলিশি কাহিনি অফ করুন প্লিজ। মানুষকে স্বাধীনভাবে তার রাজ্যে বিচরণ করতে দিন। অযথায় হয়রানি বন্ধ করুন, নয় জনগণই উল্টো আপনাদের হয়রানির উপর রাখবে। তখন বুঝবেন, জনগণের পাওয়ার জিনিষটা আসলে কি!
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×