somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এরশাদ বাদশা
জীবনের সব রঙিন মূহুর্তগুলো এখন শুধুই দুই এনজেল এর মাঝে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা হাসলে আমি হাসি..তাদের বিন্দুমাত্র কষ্টে ভীষন ব্যথিত হই.. ব্যস্ততা যদিও দেয়না অবসর..তবু এক আধ টুকরো অবসরের মুহুর্তগুলো রাঙিয়ে দেয় ওরা দুজন..দে আর মাই ওয়ার্ল্ড..দে আর মাই ডটার..দ

স্বপ্নচোর- ৩য় র্পব

০৮ ই মে, ২০০৮ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফখরুদ্দিনের বউ ঘোমটা মাথায় দেওয়া একটা মোষকে (প্রথমে তাই ভেবেছিলো ও) সঙ্গে করে নিয়ে এলো।
ওর পাশে বসানো হলো মোষটাকে। জয় এসবের মাথা-মুন্ডু কিছুই বুঝতে পারছিলোনা, কোন প্রশ্ন করার সাহসও হলোনা। ‘সালাম কর, মা, সালাম কর,’ বলল ফখরুদ্দিনের বউ।
বলার যা দেরি, সাথে সাথে হুকুম তামিল করলো মেয়েটা। হতভম্ব জয় এমনকি পা সরিয়ে নেওয়ারও সময় পেলোনা।
‘ঘোমটাটা সরাও না, ছেলেটা একটু দেখুক।’ বউয়ের উদ্দেশে বললো ফখরুদ্দিন।
কাপড় দিয়ে ঢাকা এক দলা কয়লার উপর থেকে যেন কাপড় সরানো হলো। দেখে তাই মনে হলো আতংকিত জয়ের। ‘এতো সাক্ষাত মা কালী!’ মনে মনে বলল ও, আরেকটু হলে সরাসরিই বলে ফেলতো।
‘তোমরা কথা বলো, আমরা আসছি।’ জলহস্তীর সাথে জয়কে একা রেখে বেরিয়ে গেলো স্বামী-স্ত্রী।
‘কিছু বলছোনা যে,’ মদির (জয়ের মনে হলো মরণ) কটাক্ষ হেনে বললো মা কালী, জড়োসড়ো হয়ে বসে থাকা জয়ের উদ্দেশে।
‘অ্যাই মেয়ে, অ্যাই, কোন সাহসে আমাকে তুমি করে বলছো, অ্যাঁ?’ রাগে ফেটে পড়লো জয়।
‘ওমা, তুমি করে বলবোনা তো কি আপনি করে বলবো, ক’দিন পর....’ গলায় আহ্লাদ মা কালীর।
‘ক’দিন পর কী, অ্যাঁ, কদিন পর কী? শোনো মেয়ে, আয়নায় নিজেকে আপাদমস্তক দেখো, তারপর এরকম স্বপ্ন দেখার সাহস করো। তুমি জানো কী রকম লাগে তোমাকে?’
‘কী রকম?’
‘ফানুস দেখেছো, ফানুস? বড়–য়ারা পার্বনে উড়ায়। তুমি হচ্ছো ফানুস, ঢাউস সাইজের ফানুস। আর রঙটাও মাশাল্লা, কারেন্ট চলে গেলে তো তোমাকে দেখাই যাবেনা!’
যদিও ফখরুদ্দিনের উপর ভীষণ রেগে গিয়েছিলো ও,তবু কথাগুলো বলার পর জয়ের নিজের কাছেই বেশ খারাপ লাগলো। এখানে মেয়েটার তো কোন দোষ নেই। দোষ হচ্ছে ফখরুদ্দিনের, মেয়ে অসুন্দর বলে রাস্তা থেকে লোক ধরে এনে বিয়ে দিতে হবে নাকি!
তবে যার উদ্দেশে উত্তপ্ত বাক্যবাণ বর্ষণ করা হলো সে কিন্তু নির্বিকার। জয়ের কথাগুলো যেন ওর কানেই যায় নি, বললো-‘আজ কিন্তু আপনি খেয়ে যাবেন, বাবা বলেছে আপনাকে যেন যেতে না দেই।’
‘কেন গো, আমি কি আলাদীনের চেরাগ, নাকি সলোমনের গুপ্তধন, যে আমাকে যেতে দেওয়া যাবেনা?’ মনে মনে বলল জয়।
সুযোগ বুঝে সেখান থেকে ভেগেছিলো জয়, আসার সময় এমনকি একবার ওদের বলে পর্যন্ত আসে নি। জানে কাজটা উচিত হয়নি, কিন্তু ফর্মালিটি করতে গেলে বিপদ বাড়তো বৈ কমতো না। তাই পালিয়ে চলে এসেছিলো ও। পরে ফখরুদ্দিন ওকে অনেকবার বলেছে যে এভাবে চলে আসাটা ওর মোটেও উচিত হয়নি। সখিনার মা (মেয়েটার নাম সখিনা) ওর জন্য অনেক আয়োজন করেছিলো। সব নাকি বরবাদ হয়েছে। জয় তখন মনে মনে বলছিলো ‘আমার জীবন বরবাদ হওয়ার চেয়ে খানা বরবাদ হওয়াটা তেমন বেশি কিছু নয় গো।’

মদিনা হোটেলে ক্যাশ এর পাশে একটা সিডিসেট আছে, যেটায় এ মুহূর্তে ফুল ভলিউমে হিন্দি গান চলছে।
মন দিয়ে শুনছে জয়। গানের কথা শোনা যাচ্ছেনা অত্যাধিক মিউজিকের কারণে, তবু ওর কাছে চেনা চেনা লাগছে গানটা। মন দিয়ে শুনতেই চিনতে পারল। পুরোনো দিনের গান, রিমিক্স বানানো হয়েছে। রিমিক্স গানের ব্যাপারে ওর একটা অপিনিয়ন আছে। সেটা হচ্ছে এরকম, ‘‘খুব সুন্দর একটা মেয়ের চেহারায় প্রথমে এসিড মারা হলো, তারপর ওর সেই মুখের উপর করা হলো প্লাস্টিক সার্জারি। এতে যদিও কোনোরকমে ওর চেহারাটা ঢাকা গেলো, কিন্তু আগের সেই সৌন্দর্য ফিরে পাওয়া গেলোনা মোটেও।’’ জয়ের চোখে রিমিক্স গানগুলো এরকমই।
মদিনা হোটেল থেকে বেরিয়ে এলো জয়, তক্ষুনি ওর মোবাইল বেজে উঠলো। ধরল জয় ,বন্ধু মারুফ।
‘কিরে সোনার চান, কোথায় ডুব মেরে আছিস?’ মারুফ বলল।
‘সেটা করতে পারলে তো কথাই ছিলো না, আরামসে মৎস্যকুলের সাথে ঘুরে বেড়ানো যেতো, খাওয়া-পরার চিন্তা থাকতোনা।’
‘বুঝতে পেরেছি, বেশ কদিনের উপোস তুই। মরে যাওয়ার আগেই অফিসে চলে আয়।’

চলবে.....

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ ভোর ৫:৩৩
১৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×