somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এরশাদ বাদশা
জীবনের সব রঙিন মূহুর্তগুলো এখন শুধুই দুই এনজেল এর মাঝে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা হাসলে আমি হাসি..তাদের বিন্দুমাত্র কষ্টে ভীষন ব্যথিত হই.. ব্যস্ততা যদিও দেয়না অবসর..তবু এক আধ টুকরো অবসরের মুহুর্তগুলো রাঙিয়ে দেয় ওরা দুজন..দে আর মাই ওয়ার্ল্ড..দে আর মাই ডটার..দ

ভারত-পাকিস্থান ম্যাচ ও আমাদের করণীয়....

১৭ ই মার্চ, ২০১২ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিঃ দ্রঃ-এই মত কারো উপর চাপিয়ে দেওয়ার জন্য নয়। শুধু নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, আপনি যা করছেন তা কি ঠিক করছেন কিনা।

ভারতকে বধ করে আমরা এখন ফাইনালের স্বপ্নে বিভোর। কিন্তু সেই স্বপ্ন ঝুলে আছে অনেকগুলো যদি কিন্তুর উপর। আগামীকালের ম্যাচে ভারতের হার আর পরের ম্যাচে যদি আমরা শ্রীলংকার সাথে জিতে যাই তাহলে ফাইনাল আমাদের। শ্রীলংকার সাথে জিততে না পারলেও ভারতের হারে আমাদের রাস্তা থাকবে ফাইনালের। সে ক্ষেত্রে লংকার সাথে বড়ো ব্যবধানে হারা চলবেনা আমাদের। আর কাল ভারত যদি জিতেই যায়, তাহলে লংকাকে হারানো ছাড়া আর কোনো রাস্তা থাকবেনা। তার মানে হলো, কালকের ম্যাচের দিকে চেয়ে থাকতে হচ্ছে আমাদের।
এখন বলি কেনো এই পোস্টের অবতারণা। ভারত-পাকিস্থান ম্যাচ মানে বাংলাদেশের জন্য আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচের উত্তাপ। আর আমরা হুজুগ পাগল জাতি, যতোটা না ভারত কিংবা পাকিস্থান তাদের খেলা নিয়ে মাতামাতি করে, তার চে ঢের বেশি উন্মাদ হয়ে যাই আমরা বাঙালরা। আফ্রিদি ম্যারি মি, পাকিস্থান জিন্দাবাদ কিংবা ইস্ট অর ওয়েস্ট ইনডিয়া ইজ দ্যা বেস্ট, শচীন ১০টেন্ডুলকার এই সমস্ত প্ল্যাকার্ড বাংলার দর্শকদের হাতে শোভা পায়। এমনকি চাঁদ তারা খচিত পতাকা হাতে নিয়ে গ্যালারীতে বসতেও আমরা দ্বিধা করিনা।
যারা এই কুকর্মগুলো করেন, তাদের অবগতির জন্য বলি, পৃথিবীতে আমরাই একমাত্র জাতি, যারা অন্য দেশের পতাকা নিয়ে এই নির্লজ্জ আস্ফালন করি। কেউ কেউ আবার এক কাঠি সরেস, ভারত কিংবা পাকিস্থানের পতাকা উড়ানোকে জায়েজ করার জন্য সাথে ছোট্ট করে বাংলার পতাকা লাগিয়ে নেন।
আপনাদের মনে যদি বিন্দুমাত্র দেশপ্রেম অবশিষ্ট থাকে, তাহলে দয়া করে এ সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকুন। কালকের ম্যাচে সমীকরন মাথায় রেখে আমাদেরকে পাকিস্থানকে সাপোর্ট করতে হবে। তবে সেটা যেনো ওই সমীকরণ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। নিশ্চিত করে বলতে পারি, ছাগু সম্প্রদায় ওই সমীকরণের দোহাই দিয়ে কালকে গ্যালারী চাঁন-তারায় রাঙ্গিয়ে দেবে। সেটা যদি হয়, তাহলে কালকে গ্যালারীতে লংকা-কান্ড হয়তো বেধেই যাবে।
আর আমাদের সাকিব তো বলেই দিয়েছেন, কারো উপর নির্ভর করে নয়, নিজেদের যোগ্যতা দিয়েই ফাইনাল খেলতে চান।
কোনো ভাদা বা পাদা যেনো গ্যালারীতে আস্ফালন না করে, সেটা বাংলার জনগনই দেখবে। ভালো থাকেন সবাই।













১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×